Bài viết

সচেতনতামূলক পোস্ট:
ফাইভার/আপওয়ার্ক বা অন্য কোনভাবে অর্থের বিনিময়ে যাঁরা উইকিপিডিয়ায় নিজের বা কোম্পানির নিবন্ধ তৈরির জন্য অর্থ দিচ্ছেন তাঁরা সচেতন হোন। কারণ উইকিপিডিয়ায় নিবন্ধ তৈরিতে অর্থ লাগে না। আপনার জীবনী বা কোম্পানি উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতা বা নোটাবিলিটি মানদণ্ড পূরণ করলে এমনিতেই নিবন্ধ তৈরি হবে। মানদণ্ড পূরণ না করলে বিষয়টি অপসারণ করে দেওয়া হয়। নিজেকে বা নিজের কোম্পানিকে প্রচার করতে গিয়ে অনৈতিক পন্থা অবলম্বন করে নিজেকে ছোট না করাই উত্তম!