ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে ব্রোকারেজ হাউস ব্র্যাক ইপিএলের ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) সফটওয়্যারে আবারও কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এতে লেনদেন শুরু হওয়ার পর থেকে বিনিয়োগকারীরা শেয়ার কেনাবেচা করতে পারছেন না। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে একই ধরনের সমস্যার পুনরাবৃত্তিতে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।
বিনিয়োগকারীদের অভিযোগ, গত সপ্তাহের মঙ্গলবারও একই ধরনের সমস্যার কারণে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট শেয়ার কেনাবেচা বন্ধ ছিল। এরপর আজ সকালে শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার পর থেকেই আবারও সফটওয়্যারটিতে সমস্যা দেখা দেয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিনিয়োগকারীরা সফটওয়্যারের মাধ্যমে কোনো ধরনের লেনদেন করতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে।
বিনিয়োগকারীদের ভাষ্য অনুযায়ী, ব্র্যাক ইপিএলের ব্রোকারেজ হাউসের মাধ্যমে সরাসরি লেনদেনের পাশাপাশি ওএমএস সফটওয়্যার ব্যবহার করেও শেয়ার কেনাবেচা করা সম্ভব হচ্ছে না। সফটওয়্যারটিতে বাই অর্ডার ও সেল অর্ডার দেওয়া, অর্ডার কার্যকর করা এবং দেওয়া অর্ডার বাতিল বা প্রত্যাহার করার ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। এমনকি অর্ডারের অবস্থা পরিবর্তন করতেও পারছেন না বলে অভিযোগ করেছেন তাঁরা।
এ পরিস্থিতিতে সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে আগে থেকে দেওয়া অর্ডার নিয়ে। বিনিয়োগকারীদের আশঙ্কা, সফটওয়্যার সচল হওয়ার পর আটকে থাকা অর্ডারগুলো একসঙ্গে কার্যকর হয়ে গেলে তাঁরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। বাজারদর পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্ডার কার্যকর হওয়ার ঝুঁকি থাকায় তাঁদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিনিয়োগকারীদের একাংশের ধারণা, নিম্নমানের সফটওয়্যার কিংবা প্রয়োজনীয় কারিগরি সহায়তার ঘাটতির কারণে বারবার এ ধরনের সমস্যা হচ্ছে। এ বিষয়ে তাঁরা ফোনে অভিযোগ জানিয়েছেন। শেয়ার নিউজের সঙ্গেও কথা বলে সফটওয়্যারের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন কয়েকজন বিনিয়োগকারী।
এ বিষয়ে শেয়ার নিউজের পক্ষ থেকে ব্র্যাক ইপিএলের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কুমারেশ সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সফটওয়্যারের কারিগরি ত্রুটির বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, সফটওয়্যারের সমস্যার কারণে লেনদেনে বিঘ্ন ঘটছে। গত সপ্তাহেও একই ধরনের সমস্যা হয়েছিল এবং আজ লেনদেন শুরুর পর থেকে আবারও এ পরিস্থিতি তৈরি হয়েছে।
সফটওয়্যারের সমস্যার কারণে বিনিয়োগকারীদের সম্ভাব্য লাভ-ক্ষতি সম্পর্কে জানতে চাইলে তিনি এ বিষয়ে মন্তব্য করেন। তবে এ ত্রুটির কারণে বিনিয়োগকারীদের প্রকৃত আর্থিক ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সফটওয়্যারটির গুণগত মান নিয়ে প্রশ্ন করা হলে কুমারেশ সাহা জানান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদিত সাতটি ভেন্ডরের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে তাঁরা সফটওয়্যারটি সংগ্রহ করেছেন। তাঁর দাবি, সফটওয়্যারটির সেবার মান নিয়ে তাঁদেরও অভিযোগ রয়েছে। এ বিষয়ে তাঁরা ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) লিখিতভাবে জানিয়েছেন।
তিনি আরও জানান, সফটওয়্যারটির সরবরাহকারী প্রতিষ্ঠান ডিরেক্ট ডিএফএমের শ্রীলঙ্কায় অবস্থিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা পাওয়ার কথা থাকলেও সেই সহায়তা যথাযথভাবে পাওয়া যাচ্ছে না। তবে সমস্যাটি সমাধানে তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এই ব্যাপারে ঢাকা স্টক এক্সচেঞ্জ এর সাথে যোগাযোগ করা হলে উপ মহাব্যবস্থাপক মোঃ শফিকুর রহমান জানান আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের কার্যক্রম শুরু হয় কাওরানবাজারের অবস্থিত নতুন ডেটা সেন্টার ভবন থেকে। তিনি বলেন নেটওয়ার্ক জনিত কিছু সমস্যা হয়েছিল তবে এতে কোন হাউজে শেয়ার কেনা বেচায় সমস্যা হয়েছে এমন কোন তথ্য তাদের কাছে আসেনি।
অপরদিকে ব্র্যাক ইপিএল ঊর্ধ্বতন কর্মকর্তারা শেয়ার নিউজকে জানিয়েছে এই সমস্যাটা শুধু ব্র্যাকইপিএল একা হচ্ছে না আরো বেশ কিছু ব্রোকারেজ হাউজে লেনদেন জনিত সমস্যা হয়েছে।
বারবার একই ধরনের কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় ব্র্যাক ইপিএলের সফটওয়্যারের নির্ভরযোগ্যতা, সেবার মান এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন নিশ্চিত করতে দ্রুত সমস্যার সমাধান এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা।
মুয়াজ/
পাঠকের মতামত:
- সেন্ট্রাল ফার্মার ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- কে অ্যান্ড কিউ এর ডিভিডেন্ড ঘোষণা
- রহিম টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- মালেক স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- রংপুর ফাউন্ড্রির ডিভিডেন্ড ঘোষণা
- রানার অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- তিতাস গ্যাসের ডিভিডেন্ড ঘোষণা
- গ্রামীণ ফোনের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিঙ্গার বিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কপারটেক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মীর আক্তারের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সিলকো ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- এএমসিএলের (প্রাণ) ডিভিডেন্ড ঘোষণা
- মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ক্রাউন সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
- অ্যাডভেন্ট ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- তসরিফা ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই সিরিঞ্জেসের ডিভিডেন্ড ঘোষণা
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- সৌদিগামী বাংলাদেশিদের জন্য বড় সুখবর, আকামা নিয়ে বড় ঘোষণা
- মোস্তফা মেটালের ডিভিডেন্ড ঘোষণা
- ‘মা-আম্মা’, ‘জল-পানি’ নিয়ে শুভেন্দুর মন্তব্যে দুই বাংলায় বিতর্ক
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ব্যাংকিং খাতে বড় রদবদল: রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন সিইও
- একমি ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা
- আয়কর রিটার্ন না দিলেই পেতে হবে ৬ শাস্তি
- একসঙ্গে তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি বদল
- কারখানার শ্রমিক থেকে চারবারের প্রেসিডেন্ট লুলার জীবনকাহিনি
- পাঁচ বিনিয়োগকারীর শেয়ার বিক্রি নিয়ে রহস্য, তদন্তের মুখে দুই প্রতিষ্ঠান
- কেডিএস এক্সেসরিজের ডিভিডেন্ড ঘোষণা
- দিল্লির দাপটে ধাক্কা, বাংলাদেশে চীনের বড় চাল
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- এবার ইসরায়েলে ঝুঁকছে বাংলাদেশ
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ইরানের নতুন চালেই পাল্টে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ!
- জমি কেনার আগে মোবাইলে যাচাই করুন এই ৬টি গুরুত্বপূর্ণ তথ্য
- সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীকে ঘিরে নতুন বিতর্ক
- তামান্নাকে নিয়ে ফেসবুকে সাদিক কায়েমের পোস্ট
- প্রাণঘাতী রোগের হুমকিতে জনপ্রিয় ফল কলা
- বিদেশে চাকরি ও উচ্চশিক্ষার দরজা খুলতে পারে যে ১০ ভাষা
- মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর
- ২৬ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- দরপতনে বিপর্যস্ত শেয়ারবাজার, সরকারের কাছে ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা
- ২৬ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সোনালী লাইফের উদ্বৃত্ত কমেছে, নগদ প্রবাহেও নেতিবাচক চিত্র
- সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ, বিপাকে পর্যটন ব্যবসায়ীরা
- নিটল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
- নতুন কোম্পানির শেয়ারে প্রথম দিনেই বড় মুনাফার সুযোগ
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- সেন্ট্রাল ফার্মার ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- কে অ্যান্ড কিউ এর ডিভিডেন্ড ঘোষণা
- রহিম টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- মালেক স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- রংপুর ফাউন্ড্রির ডিভিডেন্ড ঘোষণা




.jpg&w=50&h=35)





