আইএফআইসি ব্যাংকের ১৩ হাজার কোটি টাকা লোপাট
নিজস্ব প্রতিবেদক: ভুয়া নাম, নামসর্বস্ব প্রতিষ্ঠান ও প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক থেকে বেরিয়ে গেছে ১৩ হাজার ১৬৬ কোটি টাকা। গত ১৫ বছরে ২৮টি প্রতিষ্ঠানের নামে নেওয়া এই বিপুল ঋণের এক টাকাও এখন ফেরত আসেনি, যার পুরোটাই বর্তমানে খেলাপি হয়ে পড়েছে।
প্রকৃত ঋণগ্রহীতার পরিচয় আড়াল করে আত্মীয়, কর্মচারী, ভুয়া কোম্পানি ও সহযোগী প্রতিষ্ঠানের নামে দেওয়া এসব ঋণের পরিমাণ ব্যাংকটির মোট খেলাপি ঋণের প্রায় অর্ধেক। আইএফআইসি ব্যাংকের বিশেষ নিরীক্ষায় উঠে এসেছে, এই ঋণ কেলেঙ্কারির সঙ্গে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও তৎকালীন সরকারের প্রভাবশালী নীতিনির্ধারক সালমান এফ রহমানের সরাসরি সংশ্লিষ্টতার তথ্য।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একই ব্যাংক থেকে বিতর্কিত ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদারের মালিকানাধীন নাসা গ্রুপ নিয়েছে ১ হাজার ৩ ৩৩ কোটি টাকা এবং জয়নুল হক সিকদারের সিকদার গ্রুপ নিয়েছে ১ হাজার ৫৭ কোটি টাকা।
এমন চরম অনিয়ম ও অনাস্থার পরিস্থিতিতে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর সালমান এফ রহমানের নিয়ন্ত্রিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন বোর্ড গঠন করেছিল বাংলাদেশ ব্যাংক। তবে দেড় বছর পূর্ণ হওয়ার আগেই সুশাসনের ঘাটতি, আর্থিক সূচকের অবনতি ও অনিয়ম নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় সেই বোর্ডের ওপর আবারও পর্যবেক্ষক বসিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বর্তমানে খেলাপি ঋণ বৃদ্ধি, মূলধন ঘাটতি ও বড় অঙ্কের লোকসানে চরম আর্থিক চাপে রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই ব্যাংকটি। রাজনৈতিক পরিবর্তনের পর ব্যাংকের লুকানো বা নিয়মিতভাবে প্রদর্শিত পুরোনো খেলাপি ঋণগুলো পুনরায় শ্রেণিবিন্যাস করায় খেলাপি ঋণের পরিমাণে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। ২০২৫ অর্থবছর শেষে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ হাজার ২৫০ কোটি ৫০ লাখ টাকা, যা মোট ঋণ ও অগ্রিমের ৬১ দশমিক ৪৭ শতাংশ। একই সময়ে ব্যাংকটির মূলধন ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৭ ৯৯ কোটি টাকা এবং বছর শেষে কর-পরবর্তী নিট লোকসান দাঁড়িয়েছে ২ হাজার ৫৬১ কোটি ৭০ লাখ টাকা।
আইএফআইসি ব্যাংকের ২০২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, ২০২৪ অর্থবছর শেষে খেলাপি ঋণ ছিল ২৪ হাজার ৫৮৫ কোটি ৬০ লাখ টাকা। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ২ হাজার ৬৬৫ কোটি টাকা। ব্যাংক কর্তৃপক্ষের ভাষ্য, কয়েকটি বড় ঋণ হিসাবের মানের অবনতির কারণে খেলাপি ঋণ অস্বাভাবিকভাবে বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় ঋণ আদায়, শ্রেণীকৃত ঋণ নিয়মিত করা ও বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ঋণ পুনরুদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
ব্যাংকটির নিয়ন্ত্রক মূলধনের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, ২০২৫ অর্থবছর শেষে নিয়ন্ত্রক মূলধন ছিল ১ হাজার ৬৪ কোটি ৩০ লাখ টাকা, যার বিপরীতে প্রয়োজনীয় মূলধন ছিল ৫ হাজার ৮৬৩ কোটি ২০ লাখ টাকা। ফলে মূলধন পর্যাপ্ততার হার (CRAR) ২০২৪ সালের ৭ দশমিক ২৭ শতাংশ থেকে কমে ২০২৫ সালে ১ দশমিক ৮২ শতাংশে নেমে এসেছে, যা বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ১০ শতাংশ হারের চেয়ে অনেক নিচে। বড় অঙ্কের লোকসান এবং সম্পদের মানের অবনতির কারণেই মূলধনের ভিত্তি এভাবে দুর্বল হয়েছে।
আর্থিক বিবরণী অনুযায়ী, ২০২৫ অর্থবাজেটে ব্যাংকটির সুদ আয় হয়েছে ২ হাজার ২১০ কোটি ২১ লাখ টাকা, যা আগের বছর ছিল ৪ হাজার ১৪ কোটি ৫৩ লাখ টাকা। বিপরীতে আমানত ও ঋণের জন্য আমানতকারীদের সুদ বাবদ মেটাতে হয়েছে ৪ হাজার ৪ ১৯ কোটি ৬৭ লাখ টাকা। ফলে নিট সুদ ক্ষতি দাঁড়িয়েছে ২ হাজার ২০৯ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া ২০২৫ সালে ব্যাংকটির পরিচালন লোকসান হয়েছে ২ হাজার ৩৬৫ কোটি ৫০ লাখ টাকা এবং শেয়ারপ্রতি লোকসান ৫৩ পয়সা থেকে একলাফে বেড়ে দাঁড়ায় ১৩ টাকা ৩৩ পয়সায়।
অন্যান্য নিরীক্ষা তথ্যে উঠে এসেছে বিপুল সঞ্চিতি (প্রভিশন) ঘাটতির কথা। ব্যাংকটির সাধারণ সঞ্চিতির প্রয়োজন ছিল ২ হাজার ৭০১ কোটি ৬২ লাখ টাকা, কিন্তু সংস্থান করা ছিল ২ হাজার কোটি টাকার কিছুটা বেশি, যার ফলে ৬৯৫ কোটি ৯১ লাখ টাকার সঞ্চিতি ঘাটতি রয়ে যায়। এছাড়া অন্যান্য ব্যাংকে রাখা মেয়াদি আমানত ও অফ-ব্যালান্স শিট দায়ের বিপরীতে সঞ্চিতি ঘাটতি রয়েছে আরও ৩০০ কোটি টাকার বেশি।
তবে বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালের ৩০ এপ্রিল বিশেষ নির্দেশনার মাধ্যমে এবি ব্যাংকে রাখা অর্থসহ নির্দিষ্ট কিছু ঋণ ও আমানতের বিপরীতে প্রায় ২ হাজার ১৫৮ কোটি টাকা সঞ্চিতি সমন্বয় না করেই ২০২৫ অর্থবছরের আর্থিক বিবরণী চূড়ান্ত করার বিশেষ অনুমতি দেয়।
আইএফআইসি ব্যাংকের নথি থেকে জানা যায়, নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ব্যাংকটি থেকে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে শ্রীপুর টাউনশিপ, যার ঋণের স্থিতি ১ হাজার ২৫ কোটি ৯২ লাখ টাকা। বেনামি ঋণের তালিকায় পরবর্তী শীর্ষ স্থানগুলোতে রয়েছে আসাদ ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৭৩৩ কোটি ৩২ লাখ), গ্লোয়িং কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৭২৩ কোটি ৭৯ লাখ), কুইক রিয়েল এস্টেট (৬৮৫ কোটি ৪২ লাখ), সানস্টার বিজনেস (৬৭৪ কোটি ৫৫ লাখ), ফারইস্ট বিজনেস (৬৭৪ কোটি ৪৯ লাখ), কসমস কমোডিটিজ (৬৭২ কোটি ২০ লাখ), ব্লুমুন ট্রেডিং (৬৬৬ কোটি ৩৯ লাখ), আলফা এন্টারপ্রাইজ (৬৫৫ কোটি ১৪ লাখ), অ্যাক্সিস বিজনেস (৬৪৪ কোটি ২৪ লাখ), এভারেস্ট এন্টারপ্রাইজ (৬০৫ কোটি ২৮ লাখ), স্কাইমার্ক ইন্টারন্যাশনাল (৬০৪ কোটি ৭০ লাখ), ভিস্তা ইন্টারন্যাশনাল (৫২১ কোটি ৩ লাখ) এবং অ্যাবসোলিউট কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৫০৬ কোটি ৪১ লাখ টাকা)।
এছাড়াও সার্ভ কনস্ট্রাকশন, অলট্রন ট্রেডিং, নর্থস্টোন কনস্ট্রাকশন, টিমবিল্ড কনস্ট্রাকশন, সেন্ট্রাল ল্যান্ড অ্যান্ড বিল্ডিংস, সৃষ্টি রিয়েল এস্টেট, ক্রিস্টাল কনস্ট্রাকশন, গ্লোবাল এলপিজি, এলহাম ফ্যাশন, রাজ হাউজিং, ব্রাইটস্টার বিজনেস, সেন্ট্রাল হাইটস ঢাকা, নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ ও এলহাম ইন্টারন্যাশনালের নামে শত শত কোটি টাকার খেলাপি ঋণ ঝুলে রয়েছে, যা ব্যাংকটির সামগ্রিক অবস্থানকে চরম ঝুঁকিতে ফেলেছে।
এসউদ্দিন/
পাঠকের মতামত:
- জাহিন স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- বিডিকম অনলাইনের ডিভিডেন্ড ঘোষণা
- সম্পদের চেয়ে দেনা বেশি: অস্তিত্ব সংকটে আইএফআইসি ব্যাংক
- পতনের বাজারে ডিভিডেন্ডের ব্যস্ততা, যেখানে সম্ভাবনা খুঁজছেন বিনিয়োগকারীরা
- ভালো ডিভিডেন্ডেও বাড়ছে না শেয়ারের চাহিদা, বাজারের বেহাল দশা পর্যালোচনার দাবি
- দুই কোম্পানির উদ্যোক্তাদের শেয়ার বিক্রি সম্পন্ন
- ৭ নভেম্বর ব্যাংকিং সেবা বন্ধ, গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর
- হাউওয়েল টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- ৩০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম
- মাইগভ বন্ধ, ৪৪০ সরকারি সেবা একসঙ্গে বন্ধ!
- সিটি গ্রুপকে নতুন করে ১,৭০০ কোটি টাকা দিচ্ছে আট ব্যাংক!
- বাবার অভিযোগের পর ফেসবুকে তাশরীফের মন্তব্য
- সেন্ট্রাল ফার্মার ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- কে অ্যান্ড কিউ এর ডিভিডেন্ড ঘোষণা
- রহিম টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- মালেক স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- রংপুর ফাউন্ড্রির ডিভিডেন্ড ঘোষণা
- রানার অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- তিতাস গ্যাসের ডিভিডেন্ড ঘোষণা
- গ্রামীণ ফোনের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিঙ্গার বিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কপারটেক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মীর আক্তারের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সিলকো ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- এএমসিএলের (প্রাণ) ডিভিডেন্ড ঘোষণা
- মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ক্রাউন সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
- অ্যাডভেন্ট ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- তসরিফা ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই সিরিঞ্জেসের ডিভিডেন্ড ঘোষণা
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- সৌদিগামী বাংলাদেশিদের জন্য বড় সুখবর, আকামা নিয়ে বড় ঘোষণা
- মোস্তফা মেটালের ডিভিডেন্ড ঘোষণা
- ‘মা-আম্মা’, ‘জল-পানি’ নিয়ে শুভেন্দুর মন্তব্যে দুই বাংলায় বিতর্ক
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ব্যাংকিং খাতে বড় রদবদল: রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন সিইও
- একমি ল্যাবরেটরিজের ডিভিডেন্ড ঘোষণা
- আয়কর রিটার্ন না দিলেই পেতে হবে ৬ শাস্তি
- একসঙ্গে তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি বদল
- কারখানার শ্রমিক থেকে চারবারের প্রেসিডেন্ট লুলার জীবনকাহিনি
- পাঁচ বিনিয়োগকারীর শেয়ার বিক্রি নিয়ে রহস্য, তদন্তের মুখে দুই প্রতিষ্ঠান
- কেডিএস এক্সেসরিজের ডিভিডেন্ড ঘোষণা
- দিল্লির দাপটে ধাক্কা, বাংলাদেশে চীনের বড় চাল
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- এবার ইসরায়েলে ঝুঁকছে বাংলাদেশ
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ইরানের নতুন চালেই পাল্টে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ!
- জমি কেনার আগে মোবাইলে যাচাই করুন এই ৬টি গুরুত্বপূর্ণ তথ্য
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- নতুন কোম্পানির শেয়ারে প্রথম দিনেই বড় মুনাফার সুযোগ
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- জাহিন স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- বিডিকম অনলাইনের ডিভিডেন্ড ঘোষণা
- সম্পদের চেয়ে দেনা বেশি: অস্তিত্ব সংকটে আইএফআইসি ব্যাংক
- পতনের বাজারে ডিভিডেন্ডের ব্যস্ততা, যেখানে সম্ভাবনা খুঁজছেন বিনিয়োগকারীরা
- ভালো ডিভিডেন্ডেও বাড়ছে না শেয়ারের চাহিদা, বাজারের বেহাল দশা পর্যালোচনার দাবি






.jpg&w=50&h=35)
-1.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)
