বিষয়বস্তুতে চলুন

আইসক্রিম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আইসক্রিম
Image
আইসক্রিম
প্রকারডেজার্ট
প্রধান উপকরণদুধ বা ক্রিম, চিনি
ভিন্নতাজিলাটো, শরবেট, হিমায়িত, কাস্টার্ড
Image
ইতালীয় আইসক্রিম

আইসক্রিম, বাস্তানি বা জেলাত্তো এক প্রকারের হিমায়িত ডেজার্ট, যা প্রধানত দুধ বা ক্রিমের সমন্বয়ে তৈরি করা হয় এবং এতে চিনি বা অন্য কোন প্রকারের মিষ্টি, ও কোকোয়া বা ভ্যানিলা জাতীয় মসলা অথবা স্ট্রবেরি বা পিচ জাতীয় ফলের রস দেওয়া হয়। মিশ্রণটি জলের হিমাঙ্কের নীচে ঠাণ্ডা করা হয়। এটি একটি স্বাদযুক্ত ক্রিম বেস এবং তরল নাইট্রোজেন একসাথে ঝাঁকিয়েও তৈরী করা যেতে পারে।

ইতিহাস

[সম্পাদনা]

আইসক্রিম একটি জনপ্রিয় খাবার। আইসক্রিমের জন্মস্থান চিনেইতালীয় পর্যটক মার্কো পোলো আইসক্রিম তৈরির কৌশলটি চিন থেকে ইউরোপে নিয়ে আসেন। তৎকালীন সময়ে কুবলাই খানের লোকেরা ঠেলাগাড়ি করে জমাট দুধের খাবার বিক্রি করতো। মার্কো পোলো খাবারটি খেয়ে পছন্দ করেন এবং এর কৌশল শিখে নেন। এই খাবারটির নাম পরে হয় আইসক্রিম। ১৫৩৩ সালে আইসক্রিম ইতালি থেকে প্রথম ফ্রান্সে আসে এবং সেখান থেকে পরে যায় ইংল্যান্ডে। এরপর আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশে আইসক্রিম ছড়িয়ে পড়ে। ১৯০০ সাল হতে আইসক্রিমের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।

উপাদান

[সম্পাদনা]

আইসক্রিম একটি দুগ্ধজাত খাদ্য। উপযুক্ত উপাদানের পাস্তুরিত মিশ্রণকে জমাট বাঁধিয়ে আইসক্রিম উৎপন্ন করা হয়। আইসক্রিমের মধ্যে দুগ্ধ চর্বি, দুগ্ধজাত উপাদান ছাড়াও চিনি, ভুট্টার সিরাপ, জল, সুস্বাদু ও সুগন্ধিকারক বস্তু যেমন চকলেট, ভ্যানিলা, বাদাম, ফলের রস ইত্যাদি যোগ করা হয়। হিমায়ন প্রক্রিয়ার সময় যে বায়ু একত্রীভূত করা হয় সে বায়ুও আইসক্রিমের গুরুত্বপূর্ণ উপাদান।

তথ্যসূত্র

[সম্পাদনা]