বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:আজকের নির্বাচিত ছবি/জানুয়ারি ২০২৫

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

 ·  ·  ·  ·  ·  ·  ·  ·  · ১০ · ১১ · ১২ · ১৩ · ১৪ · ১৫ · ১৬ · ১৭ · ১৮ · ১৯ · ২০ · ২১ · ২২ · ২৩ · ২৪ · ২৫ · ২৬ · ২৭ · ২৮ · ২৯ · ৩০ · ৩১


 জানুয়ারি  বুধবার

Image
ব্রাজিলের জেনিপাবুর নাতাল দুনাস রাষ্ট্রীয় উদ্যানের কাছে মানুষ জিপে চড়ে যাচ্ছে।
  (দেখুনসম্পাদনা করুন)

 জানুয়ারি  বৃহস্পতিবার

Image
কানাডার কেবেক শহরে অবস্থিত ঐতিহাসিক ফেয়ারমন্ট ল্যু শ্যাতু ফ্রন্তেনাক হোটেল।
  (দেখুনসম্পাদনা করুন)

 জানুয়ারি  শুক্রবার

Image
রয়্যাল এয়ার ফোর্সের প্যানাভিয়া টর্নেডো জিআর৪ জেডএ৬০৭ ইবি-এক্স মডেলের যুদ্ধ বিমান।
  (দেখুনসম্পাদনা করুন)

 জানুয়ারি  শনিবার

Image
নীলাভ ঘণ্টার সময় মালোজা গিরিপথ।
  (দেখুনসম্পাদনা করুন)

 জানুয়ারি  রবিবার

Image
প্যালিস গার্নিয়ারের গ্র্যান্ড সিঁড়ি। এটি ফ্রান্সের প্যারিসের একটি অপেরা হাউস যা ১৫০ বছর আগে এই দিনে চালু হয়েছিল।
  (দেখুনসম্পাদনা করুন)

 জানুয়ারি  সোমবার

Image
খেজুরের গুড় দিয়ে তৈরি পায়েস একটি ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টান্ন যা তার সমৃদ্ধ, ক্রিমি টেক্সচার এবং মিষ্টি স্বাদের জন্য পরিচিত। ছবিটি তুলেছেন দোলন প্রভা, যা উইকিমিডিয়া কমন্সে সিসি বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।
  (দেখুনসম্পাদনা করুন)

 জানুয়ারি  মঙ্গলবার

Image
হাঙ্গেরির বুদাপেস্টের বুদা দুর্গ থেকে সেচেনি চেইন সেতুর রাতের দৃশ্য।
  (দেখুনসম্পাদনা করুন)

 জানুয়ারি  বুধবার

Image
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইয়োসেমাইট জাতীয় উদ্যানের টানেল ভিউ থেকে ইয়োসেমাইট উপত্যকার দৃশ্য।
  (দেখুনসম্পাদনা করুন)

 জানুয়ারি  বৃহস্পতিবার

Image
জার্মানির নর্ডরাইন-ভেস্টফালেনের মুনস্টারে অবস্থিত সন্ত ল্যামবার্ট গির্জার টাওয়ারে আর্ট ইনস্টলেশন।
  (দেখুনসম্পাদনা করুন)

১০ জানুয়ারি  শুক্রবার

Image
হালিম প্রকৃতপক্ষে এক ধরনের স্টু যা মধ্য ও দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্য জুড়ে জনপ্রিয়। এটি একটি পুষ্টিকর খাবার যা মাংস (প্রায়শই খাসি, গরু বা মুরগির মাংস), মসুর ডাল, গম, বার্লি এবং মশলা সহ বিভিন্ন উপাদান দিয়ে তৈরি। যদিও অঞ্চল ভেদে এর তারতম্য হয়। ছবিটি তুলেছেন মুন্নি আক্তার মিম, যা উইকিমিডিয়া কমন্সে সিসি বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।
  (দেখুনসম্পাদনা করুন)

১১ জানুয়ারি  শনিবার

Image
ইরানের শিরাজ শহরের নাসির উল মুলক মসজিদের অভ্যন্তরীণ দৃশ্য। মসজিদটির সম্মুখভাগে রয়েছে বিস্তৃত রঙিন কাচ যার মধ্য দিয়ে আলো প্রবাহিত হলে সুন্দর রঙের সৃষ্টি হয় এবং তা কার্পেটে প্রতিফলিত হয়।
  (দেখুনসম্পাদনা করুন)

১২ জানুয়ারি  রবিবার

Image
জলপাই-পেট মৌটুসী (সিনিরিস ক্লোরোপিগিয়ুস) উগান্ডার কিবালে জাতীয় উদ্যানে উড়তে শুরু করেছে।
  (দেখুনসম্পাদনা করুন)

১৩ জানুয়ারি  সোমবার

Image
ফিলোমেনা ঘূর্ণিঝড়ের আঘাতে বরফাচ্ছন্ন স্পেন। ছবিটি ২০২১ সালে ইউরোপীয় মহাকাশ সংস্থার উপগ্রহ দ্বারা তোলা।
  (দেখুনসম্পাদনা করুন)

১৪ জানুয়ারি  মঙ্গলবার

Image
সূর্যাস্তের সোনালি আভায় জেনেভা হ্রদে একটি মিউট সোয়ান (Cygnus olor) ভেসে বেড়াচ্ছে।
  (দেখুনসম্পাদনা করুন)

১৫ জানুয়ারি  বুধবার

Image
পানির ধারে থাকা একটি ট্যাক্সোডিয়াম ডিসটিচামের শ্বাসমূলের গুচ্ছ। চারটি ছবির ফোকাস স্তরের সমন্বয়ে তৈরি।
  (দেখুনসম্পাদনা করুন)

১৬ জানুয়ারি  বৃহস্পতিবার

Image
মরক্কোর জেবেল ওফাতেনেতে পাওয়া ট্রাইলোবাইট শ্রেণিভুক্ত অস্টেরোপস স্পেকুলেটর প্রজাতির স্তুপীকৃত চিত্র (৫৯ টি ফ্রেমের সমন্বয়ে গঠিত) । এটি প্রারম্ভিক ডেভোনিয়ান যুগে বাস করত এবং প্রায় ৪০ কোটি বছরের পুরানো। জীবাশ্মটির দৈর্ঘ্য প্রায় ৩ সেন্টিমিটার (১.২ ইঞ্চি)।
  (দেখুনসম্পাদনা করুন)

১৭ জানুয়ারি  শুক্রবার

Image
কোলন চিত্রকলা বিদ্যালয়ের একজন অজানা শিল্পীর আঁকা পবিত্র এরমাইটের কিংবদন্তি
  (দেখুনসম্পাদনা করুন)

১৮ জানুয়ারি  শনিবার

Image
পোতাশ্রয়ে একটি ক্রেনের বিশদ দৃশ্য, ওয়াটারফ্রন্ট, কেপ টাউন, পশ্চিম কেপ, দক্ষিণ আফ্রিকা।
  (দেখুনসম্পাদনা করুন)

১৯ জানুয়ারি  রবিবার

Image
সেন্টোরিয়া স্যাডলেরিয়ানার উপর বসে থাকা একটি আর্গিনিস এডিপ
  (দেখুনসম্পাদনা করুন)

২০ জানুয়ারি  সোমবার

Image
নিরল প্রিনিয়া (প্রিনিয়া ইনোরনাটা)। ছবিটি তুলেছেন তারেক উদ্দিন আহমেদ, যা উইকিমিডিয়া কমন্সে সিসি বাই-এসএ ২.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।
  (দেখুনসম্পাদনা করুন)

২১ জানুয়ারি  মঙ্গলবার

Image
গোণ্বো রংজন, যার শীর্ষ উচ্চতা ৫,৫২০ মিটার (১৮,১১০ ফুট)। এটি ভারতের লাদাখের জাঁস্কারের কার্গিয়াখ উপত্যকার থেকে ১,২০০ মিটার (৩,৯০০ ফুট) উচ্চে অবস্থিত। এটি স্থানীয়ভাবে "ঈশ্বরের পর্বত" নামে পরিচিত, এবং এখানে পর্বতারোহন করা নিষিদ্ধ। ডানদিকে বরফে ঢাকা পর্বতমালাটি লাহুলের শিঙ্কো লা পাসকে অন্তর্ভুক্ত করে।
  (দেখুনসম্পাদনা করুন)

২২ জানুয়ারি  বুধবার

Image
প্যারাবলেনিয়াস গ্যাটোরুগিন মাছ। আরাবিদা জাতীয় উদ্যান, পর্তুগাল।
  (দেখুনসম্পাদনা করুন)

২৩ জানুয়ারি  বৃহস্পতিবার

Image
২০২৪ সালে উটাহের পার্ক সিটিতে অনুষ্ঠিত সানড্যান্স চলচ্চিত্র উৎসবে অভিনেত্রী মিতজি আকাহা।
  (দেখুনসম্পাদনা করুন)

২৪ জানুয়ারি  শুক্রবার

Image
একটি লোকাল ট্রেন সুইজারল্যান্ডের আরোসা থেকে খুর শহরে যাওয়ার সময় ল্যাংভিজে অবস্থিত ল্যাংভিজার ভায়াডাক্ট অতিক্রম করছে।
  (দেখুনসম্পাদনা করুন)

২৫ জানুয়ারি  শনিবার

Image
ফ্রান্সের এগ্লিস সান্ত-মেদলিন গির্জার রঙিন কাচের জানালা।
  (দেখুনসম্পাদনা করুন)

২৬ জানুয়ারি  রবিবার

Image
একজন ভক্ত প্রার্থনার প্রতীক হিসাবে ভিরহেন দেল ভায়ের উদ্দেশ্যে একটি মোমবাতি প্রজ্জ্বলন করছেন।
  (দেখুনসম্পাদনা করুন)

২৭ জানুয়ারি  সোমবার

Image
একটি ইথিওপীয় নেকড়ে (অনিস সিমেনসিস সিটার্নি)।
  (দেখুনসম্পাদনা করুন)

২৮ জানুয়ারি  মঙ্গলবার

Image
পোমেরেনিয়া উপসাগরের ধারে সার্বিনোভোতে ঢেউয়ের আঘাত প্রতিহত করার জন্য সমুদ্রে নির্মিত বাঁধ। পশ্চিম পোমেরানিয়ান ভয়েভডশিপ, পোল্যান্ড।
  (দেখুনসম্পাদনা করুন)

২৯ জানুয়ারি  বুধবার

Image
কেবেক শহরের ঐতিহাসিক সেন্ট-চার্লস-বোররোমি গির্জার অভ্যন্তর।
  (দেখুনসম্পাদনা করুন)

৩০ জানুয়ারি  বৃহস্পতিবার

Image
দারচা থেকে প্রবাহিত চন্দ্রভাগা নদী। লাহৌল, হিমাচল প্রদেশ, ভারত।
  (দেখুনসম্পাদনা করুন)

৩১ জানুয়ারি  শুক্রবার

Image
খেজুরের গুড়ের পায়েস, একটি বৈচিত্রময় পায়েস যা খাবারে ক্যারামেলের মতো মিষ্টি যোগ করে। সাধারণত রাতে রান্না করে সকালে পরিবেশন করা হয় বিধায় এই পায়েশ দইয়ের মতো সুন্দরভাবে জমাট বাঁধে। ছবিটি তুলেছেন তাহসিন আই. অর্ণব, যা উইকিমিডিয়া কমন্সে সিসি বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।
  (দেখুনসম্পাদনা করুন)