এরিস্টটল
আরিস্তোতেলেস | |
|---|---|
Ἀριστοτέλης | |
Roman copy (in marble) of a Greek bronze bust of Aristotle by Lysippos (আনু. 330 BC), with modern alabaster mantle | |
| জন্ম | ৩৮৪ খ্রী.পূ. |
| মৃত্যু | ৩২২ খ্রী.পূ. (বয়স ৬১–৬২) |
| শিক্ষা | প্লাতোনীয় আকাদেমি |
উল্লেখযোগ্য কর্ম | |
| যুগ | প্রাচীন গ্রীক দর্শন |
| অঞ্চল | পাশ্চাত্য দর্শন |
| ধারা | পেরিপাতেতীয় বিদ্যালয় |
| উল্লেখযোগ্য শিক্ষার্থী | মহান আলেক্সান্দ্রোস, থেওফ্রাস্তোস, আরিস্তোক্সেনোস |
প্রধান আগ্রহ |
|
উল্লেখযোগ্য অবদান | আরিস্তোতেলবাদ
তাত্ত্বিক দর্শন প্রাকৃতিক দর্শন ব্যবহারিক দর্শন
|
ভাবগুরু | |
আরিস্তোতেলেস[ক] (প্রাচীন গ্রিক: Ἀριστοτέλης, উচ্চারণ [aristotélɛːs]; লাতিন: Aristotelēs, উচ্চারণ [arɪsˈtɔtɛɫeːs]; ৩৮৪ – ৩২২ খ্রী.পূ.) বা আরস্তু[খ] ছিলেন একজন প্রাচীন গ্রীক দার্শনিক ও বহুবিদ্যাবিশারদ। তিনি প্রাকৃতিক বিজ্ঞান, দর্শন, ভাষাবিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি, মনোবিজ্ঞান এবং শিল্পকলার বিস্তৃত বিষয়াবলি নিয়ে কাজ করেছেন। আথেনায়ের ল্যুকেওনে পেরিপাতেতীয় বিদ্যালয় নামে পরিচিত দর্শনশাস্ত্রের ধারার প্রতিষ্ঠাতা হিসেবে তিনি বিস্তৃত আরিস্তোতেলবাদী ঐতিহ্যের সূচনা করেন, যা আধুনিক বিজ্ঞানের বিকাশের ভিত স্থাপন করে।
আরিস্তোতেলেসকে প্রাণিবিজ্ঞানের জনক বলা হয়। তিনি সোক্রাতেস ও প্লাতোনের দর্শনসহ তাঁর পূর্বের সময়ের বিদ্যমান বিভিন্ন দর্শনের জটিল ও সদৃশ সমন্বয় দেখান। তাঁর জীবনী সম্পর্কে অল্পই জানা গেছে। তাঁর শৈশবেই পিতা নিকোমেকুস মারা যাওয়ার পর অভিভাবক হিসেবে প্রোক্সেনুস তাঁকে লালনপালন করেন। ১৭ বা ১৮ বছর বয়সে তিনি আথেনায়ে প্লাতোনের আকাদেমিতে যোগ দেন এবং ৩৭ বছর বয়স পর্যন্ত সেখানে অবস্থান করেন। তার লেখনীতে পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, অধিবিদ্যা, যুক্তিবিদ্যা, নীতিশাস্ত্র, নন্দনতত্ত্ব, কবিতা, মঞ্চনাটক, সঙ্গীত, মনোবিজ্ঞান, ভাষাবিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি ও সরকার নিয়ে আলোচনা রয়েছে, যেগুলো নিয়ে পশ্চিমা দর্শনের প্রথম বুদ্ধিবৃত্তিক ব্যবস্থা গঠিত। প্লাতোনের মৃত্যুর কিছুদিন পর আরিস্তোতেলেস আথেনায় করেন এবং মেসিডোনের দ্বিতীয় ফিলিপের অনুরোধে খ্রিস্টপূর্ব ৩৪৩ অব্দ থেকে মহান আলেক্সান্দরকে শিক্ষাদান শুরু করেন। আলেকজান্ডারকে শিক্ষাদান করতে গিয়ে আরিস্তোতেলেসের অনেক সুবিধা লাভ করেন। তিনি ল্যুকিওনে একটি গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন এবং প্যাপিরাস স্ক্রলে অনেকগুলো বই রচনা করেন।
জন্ম
[সম্পাদনা]অ্যারিস্টটল খ্রিষ্টপূর্ব ৩৮৪ সালে থারেস উপকূলবর্তী স্টাগিরাস নামক এক গ্রিক উপনিবেশে জন্মগ্রহণ করেন। তার পিতা নিকোম্যাকাস ম্যাসিডোনিয়ার রাজা আমিন্টাসের রাজসভায় গৃহচিকিৎসক ছিলেন। এ চিকিৎসা ব্যবসায়ই তাদের পরিবারিক জীবিকা উপার্জনের একমাত্র উপায় ছিল। তার পিতার প্রেরণায় তিনি ডাক্তার হবার চেষ্টা করেছিলেন।[১] জীবনের শুরু থেকেই মেসিডোনিয়ার রাজসভার সাথে সম্পর্ক থাকা, তার ভবিষ্যৎকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল।
জীবনী
[সম্পাদনা]শৈশবে তার বাবা মারা যান, এবং ১৭ বছর shokale বয়সে তার অভিভাবক প্রোক্সেনাস তাকে এথেন্সে জ্ঞানার্জনে পাঠিয়ে দেন। এথেন্স তখন বিশ্বে জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে গণ্য হত। সেখানে তিনি প্লেটোর একাডেমিতে সরাসরি প্লেটোর অধীনে প্রায় বিশ বছর শিক্ষা গ্রহণ করেন। একসময় প্লেটো ও তার একাডেমিতে থাকাকালেই তিনি নিজেই ভাষাতত্ত্ব নিয়ে লেকচার দিতে শুরু করেন। খ্রিষ্টপূর্ব ৩৪৭ সালে প্লেটোর মৃত্যুর পর অ্যারিস্টটলই একাডেমির প্রধান হবার যোগ্য ছিলেন। কিন্তু প্লেটোর দর্শনের সাথে অ্যারিস্টটলের নিজের দর্শনের দূরত্বের দরুন প্লেটোর আত্মীয় স্পিউসিপ্পাসকেই একাডেমির প্রধান হিসেবে বেছে নেওয়া হয়। এরপর অ্যাটারনিয়াস এর শাসক হারমিয়াসের আমন্ত্রণে অ্যারিস্টটল সেখানে যান। তিনি সেখানে তিন বছর থাকেন এবং রাজার ভগ্নি পিথিয়াসকে বিয়ে করেন। পরবর্তী জীবনে তিনি আর একজন নারী হারপিলিসকে বিয়ে করেন এবং তাদের এক ছেলে সন্তান জন্ম হয় যার নাম রাখা হয় নিকোম্যাকাস। তিন বছর সেখানে থাকার পর অ্যাটারনিয়াস পারস্য সম্রাট দখল করে নেয় এবং অ্যারিস্টটল মাইটিলেনি চলে যান। পরবর্তী পাঁচ বছর অ্যারিস্টটল মেসিডোনিয়া র রাজা ফিলিপের ১৩ বছরের ছেলে আলেকজান্ডারের (পরবর্তীকালে যিনি বিশ্ব জয় করেন) শিক্ষকতা করেন। রাজা ফিলিপ এবং আলেকজান্ডার উভয়েই অ্যারিস্টটলকে পরম শ্রদ্ধা করতেন।
ফিলিপের মৃত্যুর পর আলেকজান্ডার রাজ্যের শাসনভার গ্রহণ করেন এবং অ্যারিস্টটল এথেন্স ফিরে যান। প্লেটোর মৃত্যুর পর তিনি এবারই প্রথম এথেন্স আসেন। এথেন্সে এসে তিনি দেখলেন প্লেটোর একাডেমিতে প্লেটোনিজমের ব্যাপক প্রসার ঘটেছে এবং এথেন্সের প্রধান দর্শন এখন প্লেটোনিজম। ফলে তিনি লাইসিয়াম নামক এলাকায় নিজের স্কুল"লাইসিয়াম"প্রতিষ্ঠা করেন। পরবর্তী তের বছর তিনি শিক্ষকতা ও তার দর্শন প্রচার করে কাটান। তিনি দিনে তার ঘনিষ্ঠ ছাত্রদের জন্য ও রাতে এথেন্সের সাধারণ জ্ঞানপিপাসু জনগণের জন্য লেকচার দিতেন। খ্রিষ্টপূর্ব ৩২৩-এ আলেকজান্ডারের অকাল মৃত্যুতে এথেন্সের মেসিডোনিয়া পূর্ব সরকারকে উৎখাত করা হয়। তখন অ্যারিস্টটলের উপর ধর্মীয় বিশ্বাসহানিতার অভিযোগ আনা হয়। শাস্তি থেকে রক্ষা পাবার জন্য দ্রুত ইউবোয়ার ক্যালসিসে চলে যান। তিনি ভয় করছিলেন তার অবস্থাও যেন প্লেটোর শিক্ষক সক্রেটিসের মতো না হয়। ক্যালসিসে প্রথম বছরই তিনি পেটের পীড়ায় আক্রান্ত হন এবং খ্রিষ্টপূর্ব ৩২২ খ্রিষ্টপূর্বাব্দে ৬৩ বছর বয়সে তিনি পরলোকগমন করেন।
পাদটীকা
[সম্পাদনা]- ↑ এই গ্রিক ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় গ্রিক শব্দের প্রতিবর্ণীকরণে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
প্রাচীন গ্রিক: Ἀριστοτέλης, উচ্চারণ [aristotélɛːs]; লাতিন: Aristotelēs, উচ্চারণ [arɪsˈtɔtɛɫeːs]; ইংরেজি: Aristotle, /ˈærɪstɒtəl/ () ARR-ih-stot-əl। - ↑ এই আরবি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় আরবি শব্দের প্রতিবর্ণীকরণে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে। আরবি: أرسطو, আরবি উচ্চারণ: [ʔaristˤuː]; ফার্সি: ارسطو, ফার্সি উচ্চারণ: [ʔäɾást̪ʰúː]।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ মো. আবদুল ওদুদ (এপ্রিল ২০১৪)। রাষ্ট্রদর্শন (দ্বিতীয় সংস্করণ)। ঢাকা: মনন পাবলিকেশন। পৃ. ২৩, ৯৩। আইএসবিএন ৯৭৮-৯৮-৪৩৩০০-৯০-৪।
{{বই উদ্ধৃতি}}:|সংগ্রহের-তারিখ=এর জন্য|ইউআরএল=প্রয়োজন (সাহায্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- কার্লিতে এরিস্টটল (ইংরেজি)
- এরিস্টটল at PhilPapers.
- এরিস্টটল at the Indiana Philosophy Ontology Project.
- At the Internet Encyclopedia of Philosophy:
- From the Stanford Encyclopedia of Philosophy:
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- Greek আধ্ববসহ পাতা
- লাতিন আধ্ববসহ পাতা
- আরবি আধ্ববসহ পাতা
- এরিস্টটল
- খ্রিস্টপূর্ব ৩৮৪-এ জন্ম
- খ্রিস্টপূর্ব ৩২২-এ মৃত্যু
- খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীর গ্রিক গণিতবিদ
- সামাজিক দার্শনিক
- প্রযুক্তির দার্শনিক
- ইতিহাসের দার্শনিক
- বিজ্ঞানের দার্শনিক
- শিক্ষার দার্শনিক
- সংস্কৃতির দার্শনিক
- সামাজিক বিজ্ঞানের দার্শনিক
- সাংস্কৃতিক সমালোচক
- দর্শনের ইতিহাস
- সামাজিক সমালোচক
- সামাজিক ভাষ্যকার
- আ্যরিস্টটলীয় দর্শন
- খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীর দার্শনিক
- খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীর লেখক
- প্রাকৃতিক দার্শনিক
- সাহিত্যের দার্শনিক
- প্রেমের দার্শনিক
- দার্শনিক যুক্তিবিজ্ঞান
- প্লেটোর ছাত্র
- প্রাচীন গ্রিক অধিবিদ্যাবিদ