রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
| ধরন | সরকারি বিশ্ববিদ্যালয় |
|---|---|
| স্থাপিত | ৮ মে ১৯৬২ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | |
| আচার্য | জগদীপ ধনখর, (পশ্চিমবঙ্গের রাজ্যপাল) |
| উপাচার্য | সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ১৪৩ |
| শিক্ষার্থী | ৭,০৩৬ |
| স্নাতক | ২,৯৪৮ |
| স্নাতকোত্তর | ৩,৪৪৬ |
| ৬৪২ | |
| ঠিকানা | , , , ৭০০০৫০ , |
| শিক্ষাঙ্গন | শহুরে, ২২.১৯৮ একর (৮.৯৮৩ হেক্টর) |
| ভাষা | বাংলা, ইংরেজি |
| ওয়েবসাইট | rbu |
![]() | |
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ভারতের কলকাতায় অবস্থিত একটি সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবর্ষ স্মরণে পশ্চিমবঙ্গ সরকারের ১৯৬১ সালের রবীন্দ্রভারতী আইন-এর অধীনে ১৯৬২ সালের ৮ মে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।[১] বিশ্ববিদ্যালয়টি জাতীয় মূল্যায়ন ও প্রত্যয়ন পরিষদ (ন্যাক) কর্তৃক ভারতের মধ্যে "চার-তারা বিশ্ববিদ্যালয়" হিসেবে স্বীকৃত এবং "এ" গ্রেড প্রাপ্ত। বিশ্ববিদ্যালয়টি চারুকলা অনুষদের অধীনে চারুকলা, মানবিক, সামাজিক বিজ্ঞান এবং অন্যান্য বিষয়ে পারফর্মিং আর্টস এবং দৃশ্যকলায় স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করে।[২]
কলকাতা শহর ও শহরতলি এলাকায় বিশ্ববিদ্যালয়ের মোট তিনটি শিক্ষাপ্রাঙ্গন রয়েছে। প্রধান শিক্ষাপ্রাঙ্গণটি কাশীপুরে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের মরকত কুঞ্জে, দ্বিতীয় শিক্ষাপ্রাঙ্গনটি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এবং তৃতীয় শিক্ষাপ্রাঙ্গনটি বিধাননগরে অবস্থিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপ্রাঙ্গণ তিনটি মোট ২২.১৯৮ একর (০.০৮৯৮৩ বর্গকিলোমিটার) জুড়ে বিস্তৃত।
শিক্ষাপ্রাঙ্গন
[সম্পাদনা]বিশ্ববিদ্যালয়টি কলকাতা শহর ও শহরতলিতে মোট ৩ টি শিক্ষাপ্রাঙ্গণ জুড়ে ছড়িয়ে রয়েছে।
প্রধান শিক্ষাপ্রাঙ্গণ
[সম্পাদনা]প্রধান শিক্ষাপ্রাঙ্গণটি (সাধারণত ক্যাম্পাস মরকত কুঞ্জ প্রাঙ্গন নামে পরিচিত) কাশীপুরে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের পাশে অবস্থিত। শিক্ষাপ্রাঙ্গণটি উত্তর কলকাতায় ১৭ একর এলাকা জুড়ে অবস্থিত।
জোড়াসাঁকো শিক্ষাপ্রাঙ্গণ
[সম্পাদনা]শিক্ষাপ্রাঙ্গণটি কলকাতায় জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে ৫ একর এলাকা জুড়ে অবস্থিত। এই শিক্ষাপ্রাঙ্গণে রবীন্দ্র ভারতী যাদুঘর রয়েছে।[৩]
অবস্থান
[সম্পাদনা]রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষাপ্রাঙ্গনটি জোড়াসাঁকোতে অবস্থিত। অন্য শিক্ষাপ্রাঙ্গনটি রয়েছে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের ধারে মরকত কুঞ্জে। এটির ঠিকানা ৫৬ এ বিটি রোড, কলকাতা ৭০০০৫০।
সংগঠন ও প্রশাসন
[সম্পাদনা]পরিচালন প্রক্রিয়া
[সম্পাদনা]রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় প্রশাসনিক আধিকারিকদের একটি কার্যনির্বাহী পরিষদের দ্বারা পরিচালিত হয়। এই কার্যনির্বাহী পর্ষদে উপাচার্য, শিক্ষায়তনিক বিষয়ের সহ-উপাচার্য, বাণিজ্যিক ও অর্থ বিষয়ক সহ-উপাচার্য, রেজিস্টার, বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারিক, কলেজ পরিদর্শক, ব্যবস্থা ব্যবস্থাপক রয়েছেন। পর্ষদ বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম, বিশ্ববিদ্যালয় অনুমোদিত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তহবিল পর্যবেক্ষণ করে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য হিসাবে সব্যসাচী বসু রায়চৌধুরী নিযুক্ত রয়েছেন।
অধিভুক্ত মহাবিদ্যালয় ও প্রতিষ্ঠান
[সম্পাদনা]রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ১ টি মহাবিদ্যালয় (কলেজ) এবং ৮ টি গবেষণা ও অধ্যয়ন কেন্দ্র রয়েছে। এই বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত উল্লেখযোগ্য মহাবিদ্যালয় এবং গবেষণা ও অধ্যয়ন কেন্দ্রগুলি হল[৪]:
- ইন্ডিয়ান কলেজ অফ আর্টস অ্যান্ড ড্রাফটসম্যানশিপ (মহাবিদ্যালয়)[৫]
- স্কুল অব বৈদিক স্টাডিজ
- ঠাকুর গবেষণা কেন্দ্র
- সেন্টার ফর গান্ধীয়ান স্টাডিজ
- ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন স্টাডি সেন্টার
- বিকেন্দ্রীকরণ ও গ্রামীণ পুনর্গঠন অধ্যয়ন কেন্দ্র
- মহিলা অধ্যয়ন কেন্দ্র
- সেন্টার ফর আফ্রিকান স্টাডিজ
- পারফর্মিং আর্টস থেরাপি সেন্টার
- ইউজিসি এসএপি-ডিআরএস, যন্ত্রসংগীত বিভাগ
অনুষদ ও বিভাগ
[সম্পাদনা]রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ৩৫ টি বিভাগ সাতটি অনুষদের মধ্যে বিন্যস্ত। তিনটি মূল অনুষদ হল কলা, চারুকলা ও দৃশ্যকলা।
কলা অনুষদ
[সম্পাদনা]কলা অনুষদের অধীনে মোট ২২ টি বিভাগ রয়েছে। এই অনুষদে বাংলা, ইংরেজি, সংস্কৃত ও হিন্দি মতো প্রথাগত বিষয় ছাড়াও দর্শন, ইতিহাস ,তুলনামূলক সাহিত্য, অর্থনীতি, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, মানব উন্নয়ন অধ্যয়ন-এর মতো বিষয়ে শিক্ষার্থীদের শিক্ষাদান করা হয়।[৬]
চারুকলা অনুষদ
[সম্পাদনা]চারুকলা অনুষদটি ৭ টি বিভাগ নিয়ে গঠিত। এই অনুষদে সংগীতবিদ্যা, নৃত্য, নাটক, যন্ত্রসংগীত, গণযোগাযোগ ও ভিডিওগ্রাফির মতো বিষয়ে শিক্ষার্থীদের শিক্ষাদান করা হয়।[৭]
দৃশ্যকলা অনুষদ
[সম্পাদনা]দৃশ্যকলা অনুষদ মোট ৬ টি বিভাগ নিয়ে গঠিত। এই অনুষদে ফলিত শিল্প, গ্রাফিক্স, পেইন্টিং, ভাস্কর্য, প্রদর্শনশালাসংক্রান্ত বিদ্যার মতো বিষয়ে শিক্ষার্থীদের শিক্ষাদান করা হয়।[৮]
উল্লেখযোগ্য শিক্ষার্থীরা
[সম্পাদনা]গবেষক
[সম্পাদনা]- মৈথিল দেবিকা, ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী এবং ISRO- তে সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট
একাডেমিক
[সম্পাদনা]- জন ফেলিক্স রাজ , ভারতীয় অধ্যাপক এবং অধ্যক্ষ।
নৃত্যকলা
[সম্পাদনা]- চিত্রেশ দাস , ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী।
- বেনজির সালাম , বাংলাদেশের ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী
চিত্রকর
[সম্পাদনা]- শুভাপ্রসন্ন , ভারতীয় চিত্রশিল্পী।
সঙ্গীতজ্ঞ
[সম্পাদনা]- অনুপ ঘোষাল , ভারতীয় নেপথ্য গায়ক।
- অজয় চক্রবর্তী , ভারতীয় কণ্ঠশিল্পী, সুরকার এবং গীতিকার।
- বনানী ঘোষ , ভারতীয় কণ্ঠশিল্পী
- মধুশ্রী , ভারতীয় প্লেব্যাক গায়িকা।
- প্রিয়াঙ্কা গোপ , বাংলাদেশী প্লেব্যাক গায়িকা।
- স্বগতলক্ষ্মী দাশগুপ্ত , ভারতীয় কণ্ঠশিল্পী।
- শান্তি থাতাল , ভারতীয় নেপালি ভাষার সঙ্গীত রচয়িতা এবং প্লেব্যাক গায়িকা।
- শুভমিতা ব্যানার্জি , ভারতীয় কণ্ঠশিল্পী, সুরকার এবং গীতিকার।
লেখক
[সম্পাদনা]- মনিরউদ্দিন খান , ভারতীয় লেখক এবং প্রাবন্ধিক।
- কালীপদ সোরেন , সাঁওতালি নাট্যকার, লেখক ও সম্পাদক।
চলচ্চিত্র
[সম্পাদনা]- অনির্বাণ ভট্টাচার্য, ভারতীয় অভিনেতা, গায়ক, চিত্রনাট্যকার, চলচ্চিত্র নির্মাতা।
- অপরাজিতা ঘোষ দাস , ভারতীয় অভিনেত্রী।
- বাসবদত্ত চ্যাটার্জী , ভারতীয় অভিনেত্রী।
- দর্শনা বনিক, ভারতীয় মডেল ও অভিনেত্রী।
- শিরিন গুহ , ভারতীয় অভিনেত্রী।
- তথাগত মুখার্জি , ভারতীয় অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা।
- ওয়াহিদা মল্লিক জলি, বাংলাদেশী অভিনেত্রী।
অন্যান্য
[সম্পাদনা]- দীপা দাসমুন্সি, পশ্চিমবঙ্গের সংসদ সদস্য এবং দিল্লি মহিলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি।
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "About University"। Rabindra Bharati University। ২৯ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৮।
- ↑ Prospectus (পিডিএফ), Kolkata: Rabindra Bharati University, পৃ. ২, সংগ্রহের তারিখ ২ জুন ২০১৮
- ↑ "RABINDRA BHARATI MUSEUM"। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২২।
- ↑ "RESEARCH & STUDY CENTRES"। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২২।
- ↑ "AFFILIATED COLLEGES"। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২২।
- ↑ "ARTS"।
- ↑ "FINE ARTS"।
- ↑ "VISUAL ARTS"।
