বিষয়বস্তুতে চলুন

২৮ নভেম্বর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

২৮ নভেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৩২তম (অধিবর্ষে ৩৩৩তম) দিন। বছর শেষ হতে আরো ৩৩ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

[সম্পাদনা]
  • ১০৯৮ - সিরিয়ায় খ্রিস্টানদের হাতে ৭০ হাজার মুসলমান নিহত হয়।
  • ১৪৪৩ - সেকেন্দার বেগ তার বাহিনী নিয়ে মধ্য আলবেনিয়ার খ্রুজ অঞ্চল জয় করেন ও প্রথমবারের মতো আলবেনিয়ার পতাকা উত্তোলন করেন।
  • ১৫২০ - প্রথম ইউরোপীয়ান নাবিক হিসেবে ফার্ডিনান্ড ম্যাগেলান আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করেন।
  • ১৬৬০ - ইংল্যান্ডে রয়েল সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
  • ১৬৭৬ - ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত তখনকার দিনের গুরুত্বপূর্ণ এলাকা পুদুচেরি বন্দর ফরাশিরা দখল করে নেয়।
  • ১৮১৪ - কলকাতার চাঁদপাল ঘাটে ভারতের প্রথম প্রাটস্ট্যান্ট বিশপ টমাস ফ্যানশ মিডলটন পদার্পণ করেন।
  • ১৮১৪ - লন্ডনের টাইমস পত্রিকা প্রথম স্বয়ংক্রিয় মেশিনে ছাপা হয়।
  • ১৮২১ - স্পেনের নিকট থেকে পানামা স্বাধীনতা ঘোষণা করে।
  • ১৯১২ - তুরস্কের নিকট থেকে আলবানিয়া স্বাধীনতা লাভ করে।
  • ১৯৬০ - মৌরিতানিয়া আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের নিকট থেকে স্বাধীনতা ঘোষণা করে।
  • ১৯৭১ - ইরানের তিনটি দ্বীপ আবু মুসা,তাম্বে বোযোর্গ,তাম্বে কুচাক থেকে ব্রিটিশ দখলদার সেনারা চলে যাবার পর ইরান ঐ তিনটি দ্বীপের ওপর নিজেদের শাসন প্রতিষ্ঠা করে।
  • ২০২৩ - ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সিল্কিয়ারা সুড়ঙ্গে আটক ৪১ জন শ্রমিককে ১৭ দিন পর উদ্ধার করা হয়।
  • ১১১৮ - প্রথম ম্যানুয়েল কম্নেনস, বাইজেন্টাইন সম্রাট।
  • ১৬২৮ - জন বুনয়ান, ইংরেজ প্রচারক ও লেখক।
  • ১৭৫৭ - উইলিয়াম ব্লেক, ইংরেজ কবি ও চিত্রকর।
  • ১৭৯৩ - কার্ল জোনাস লাভ আল্মকভিস্ট, সুইডিশ কবি, সুরকার ও সমালোচক।
  • ১৮২০ - ফ্রেডরিখ এঙ্গেলস, জার্মান সমাজ বিজ্ঞানী, লেখক, রাজনৈতিকতাত্ত্বিক, দার্শনিক এবং মার্কসবাদের সহ-প্রতিষ্ঠাতা। (মৃ.১৮৭৫)
  • ১৮৮০ - আলেকজান্ডার ব্লক, রাশিয়ান কবি ও নাট্যকার।
  • ১৮৮১ - স্টেফান জুইগ, অস্ট্রিয়ান লেখক, নাট্যকার ও সাংবাদিক।
  • ১৮৮৭ - আর্নেস্ট রহম, জার্মান সৈনিক ও সহ-প্রতিষ্ঠিত স্টুর্মাবটেইলুং এর।
  • ১৯০৭ - আলবার্তো মোরাভিয়া, ইতালীয় সাংবাদিক ও লেখক।
  • ১৯৩১ - গোলাম রহমান, বাংলাদেশের প্রখ্যাত শিশু সাহিত্যিক ও সাংবাদিক।
  • ১৯৪৩
  • ১৯৫০ - রাসেল অ্যালান হাল্স, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী।
  • ১৯৫৫- জিয়াদ আল-জাজা, ফিলিস্তিনি রাজনীতিবিদ।
  • ১৯৬২ - জন স্টুয়ার্ট, আমেরিকান কৌতুকাভিনেতা, অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক।
  • ১৯৬৭ - আন্না নিকোল স্মিথ, আমেরিকান মডেল ও অভিনেত্রী।
  • ১৯৬৯ - নিক নাইট, সাবেক ইংরেজ ক্রিকেটার ও ধারাভাষ্যকার।
  • ১৯৭৫ - তাকাশি শিমডা, জাপানি ফুটবলার।
  • ১৯৭৭ - ফেবিও গ্রসও, ইতালিয়ান ফুটবলার ও ম্যানেজার।
  • ১৯৮৩ - নেলসন ভাল্ডে্য, প্যারাগুয়ের ফুটবলার।
  • ১৯৮৭ - কারেন গিলান, স্কটিশ অভিনেত্রী।

মৃত্যু

[সম্পাদনা]
  • ১০৫৮ - পোল্যান্ডের ডিউক কেজিমিয়ের্জ।
  • ১৬৮০ - গিয়ান লরেনযো বিরনিনি, ইতালিয়ান ভাস্কর ও পেইন্টার।
  • ১৬৯৪ - মাৎসু বাসো, জাপানি কবি।
  • ১৮৫৯ - ওয়াশিংটন আরভিং, মার্কিন ছোটগল্পকার, প্রাবন্ধিক, জীবনীকার, ইতিহাসবেত্তা ও কূটনীতিক। (জ. ১৭৮৩)
  • ১৮৭০ - জন ফ্রেদেরিখ বাজিল, ফরাসি চিত্রশিল্পী ও সৈনিক।
  • ১৯৩২ - সুরেন্দ্রনাথ ঘোষ (দানীবাবু), অভিনেতা। (জ.১১/১২/১৮৬৮)
  • ১৯৪৫ - ডুইট এফ. ডেভিস, আমেরিকান টেনিস খেলোয়াড় ও রাজনীতিবিদ।
  • ১৯৫৪ - এনরিকো ফের্মি, ইতালীয় পদার্থবিদ। (জ. ১৯০১)
  • ১৯৬০ - রিচার্ড রাইট, আমেরিকান বংশোদ্ভূত ফরাসি লেখক ও কবি।
  • ১৯৬২ - কৃষ্ণচন্দ্র দে, সঙ্গীতশিল্পী ও সুরকার।(জ.২৪/০৮/১৮৯৩)
  • ১৯৬৮ - এনিড ব্লাইটন, ইংরেজ লেখক ও কবি।
  • ১৯৭১ - ওয়াসফি তাল, জর্দানের বাদশা।
  • ১৯৮০ - বীরেন্দ্রনাথ সরকার,ভারতীয় চলচ্চিত্র প্রযোজক এবং কলকাতার নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা।(জ.০৫/০৭/১৯০১)
  • ১৯৮৯ - ফকির শাহাবুদ্দীন, বাংলাদেশের প্রথম এটর্নি জেনারেল।
  • ১৯৯৯ - জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাক, বাংলাদেশী শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবী। (জ. ১৯১৪)
  • ২০০৬ - মোহাম্মদ হানিফ, বাংলাদেশী রাজনীতিবিদ ও অবিভক্ত ঢাকার প্রথম মেয়র। (জ. ১৯৪৪)
  • ২০১০ - লেসলি নিলসেন, কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
  • ২০১৪ - চেস্পিরিটো, মেক্সিক্যান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
  • ২০২৪ - অমিয় কুমার বাগচী, বিশিষ্ট ভারতীয় বাঙালি রাজনৈতিক অর্থনীতিবিদ। (জ.১৯৩৬)

ছুটি ও অন্যান্য

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]