উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা
সাধারণ বিষয় সংক্রান্ত আলোচনা
পরিভাষা, অনুবাদ সংক্রান্ত আলোচনা
প্রশাসকদের নোটিশবোর্ড
ব্যুরোক্র্যাটদের নোটিশবোর্ড
কারিগরি বিষয় নিয়ে আলোচনা
আন্তঃউইকি বিজ্ঞপ্তি ও সংবাদ
|
প্রশাসকদের আলোচনাসভায় স্বাগতম
* প্রশাসকদের জন্য নির্দেশিকা: গোপন বা এমন কথা যা উইকিতে বলা যায় না সেই সব ক্ষেত্রে অন্য প্রশাসকদের সাথে আলোচনা করতে wikipedia-bn-admins@lists.wikimedia.org ঠিকানায় ইমেইল করুন। |
| সরাসরি চলুন: সূচিপত্রে ↓ প্রথম আলোচনায় ↓ পাদদেশের আলোচনায় ↓ |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
নিরপেক্ষতা ও সূত্র প্রদান না করা
[সম্পাদনা]ব্যবহারকারী নিরপেক্ষতা বজায় রেখে তথ্য যোগ করছেন না, অধিকাংশ ক্ষেত্রে সঠিক সূত্র নেই, এর জন্য গতবছর ডিসেম্বরে তার আলাপ পাতায় বলা হয়েছিল তাও একই কাজ করছেন। তার অনেক সম্পাদনাই পুনর্বহালকৃত হয়েছে। ~ নিয়াসোহ (আলাপ) ১৯:৩৭, ১২ জুলাই ২০২৫ (ইউটিসি)
- @Niasoh অভিযোগ দেওয়ার ক্ষেত্রে সম্পাদনার লিংক সহ কিছু উদাহরণ দেওয়া উচিত। মেহেদী আবেদীন ২৩:৩৮, ১২ জুলাই ২০২৫ (ইউটিসি)
- লিংক: সূত্র ছাড়াই তথ্য যোগ,,, , , , , , , বেশিরভাগ ক্ষেত্রেই নিরপেক্ষ ভাবে লিখেননি। ~ নিয়াসোহ (আলাপ) ০১:৫৭, ১৩ জুলাই ২০২৫ (ইউটিসি)
আলোচনাসমূহ বন্ধের অনুরোধ
[সম্পাদনা]অভিজ্ঞ অবদানকারী ও প্রশাসকদের কাছে নিম্নলিখিত আলোচনাসমূহ বন্ধের অনুরোধ রইল:
- উইকিপিডিয়া:স্থানান্তরের অনুরোধ/বর্তমান আলোচনা#বিষয়শ্রেণী:পোষা প্রাণী
- উইকিপিডিয়া:স্থানান্তরের অনুরোধ/বর্তমান আলোচনা#জেমিনি
- উইকিপিডিয়া:স্থানান্তরের অনুরোধ/বর্তমান আলোচনা#মানবদেহের অণ্ডথলি
- উইকিপিডিয়া:স্থানান্তরের অনুরোধ/বর্তমান আলোচনা#ভাল্লুক
- উইকিপিডিয়া:স্থানান্তরের অনুরোধ/বর্তমান আলোচনা#শস্য (ফসল)
- উইকিপিডিয়া:স্থানান্তরের অনুরোধ/বর্তমান আলোচনা#আরবীয়
- উইকিপিডিয়া:স্থানান্তরের অনুরোধ/বর্তমান আলোচনা#বাইসাইকেল
- উইকিপিডিয়া:স্থানান্তরের অনুরোধ/বর্তমান আলোচনা#ক্রুসেড
- উইকিপিডিয়া:স্থানান্তরের অনুরোধ/বর্তমান আলোচনা#দাউদ (নবী)
- উইকিপিডিয়া:স্থানান্তরের অনুরোধ/বর্তমান আলোচনা#আবিষ্কার
- উইকিপিডিয়া:স্থানান্তরের অনুরোধ/বর্তমান আলোচনা#ঘর
- উইকিপিডিয়া:স্থানান্তরের অনুরোধ/বর্তমান আলোচনা#উত্তরা (নগর)
- উইকিপিডিয়া:স্থানান্তরের অনুরোধ/বর্তমান আলোচনা#১৮৫৭ সিপাহি বিদ্রোহ
- উইকিপিডিয়া:স্থানান্তরের অনুরোধ/বর্তমান আলোচনা#সফটওয়্যার নির্মাণ
- উইকিপিডিয়া:স্থানান্তরের অনুরোধ/বর্তমান আলোচনা#উইকিপিডিয়া:চাঘর
- উইকিপিডিয়া:স্থানান্তরের অনুরোধ/বর্তমান আলোচনা#শিখর (পর্বত)
এসবিবি১৪১৩ (আলাপ • অবদান) ১৩:৩৭, ১৩ জুলাই ২০২৫ (ইউটিসি)
- অধিকাংশ বন্ধ করা হয়েছে। বাকিগুলোও করা হবে। -- Yahya (আলাপ | অবদান) ১৭:৩৪, ৩০ মে ২০২৬ (ইউটিসি)
টেমপ্লেট:দ্ব্যর্থতা নিরসন
[সম্পাদনা]টেমপ্লেট:দ্ব্যর্থতা নিরসন টেমপ্লেটি প্রদর্শনে সমস্যা করতেছে। সমাধানের অনুরোধ রইলো।— BadhonCR (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- বিস্তারিত বলুন কোথায় সমস্যা হচ্ছে। R1F4T আলাপ ১৬:২৫, ৪ মে ২০২৬ (ইউটিসি)
- Server issue ছিল, এখন ঠিক হয়েছে। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ০৭:৫৯, ৬ মে ২০২৬ (ইউটিসি)
ব্যবহারকারী সম্পর্কে
[সম্পাদনা]Oindrojalik Watch উইকিপিডিয়া জুড়ে রাজনৈতিক এক্টিভিজম চালাচ্ছেন। ছোট ছোট এডিটের মাঝে তিনি বিষয়শ্রেণী তুলে দেওয়া ও রাজনৈতিক পাতা গুলোতে মতাদর্শভিত্তিক এডিট করছেন। বড় এডিটের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তন করে রচনাশৈলী পরিবর্তন করে দিচ্ছেন। এর কিছু আগেই রোলব্যাক করা হয়েছে। তাকে এর আগেও সতর্ক করা হয়েছে কিন্তু এর ফলে তিনি রাজনৈতিক বিষয়গুলোতে এক্টিভিজম ও অ্যাডভোকেসি চালানোর পাশাপাশি কিছু মাইনর এডিট করা শুরু করেছেন। তার অপব্যবহার বিষয়ক আলোচনা এখানে ও এখানে আছে। Blackpigeon1 (আলাপ) ০৩:৩৮, ৫ মে ২০২৬ (ইউটিসি)
- Blackpigeon1
ধন্যবাদ আপনার অভিযোগের জন্য। আপনি ইতোমধ্যে আমার সাথে এই বিষয়ে আলোচনা করেছেন, যার উত্তর দিয়েছি। প্রথমবার যখন উইকিপিডিয়াতে ডুকি তখন হয়তো ২ সপ্তাহ হয়েছে আমাকে এই বিষয়ে বলেছিলেন। যেহেতু তখন উইকিপিডিয়ার নিতীমালা সম্বন্ধে আমার সল্প জানা ছিল। তাই প্রথম কিছু ইডিটে ভুল করেছি। তা স্বীকার করে নিয়ে সংশোধনও করেছি। এবং তার জন্য আপনি প্রশংসিত ভুল ধরিয়ে দেওয়ার জন্য। কিন্তু কথা হলো যে এতদিন পর আবার একই ইস্যু টেনে আনার যথার্থতা নেই। অথবা পুনরায় কোনো ভুল হলে আমার আলাপ পাতায় অভিযোগ করে আলোচনা করতে পারতেন বা সতর্ক করতে পারতেন। আমি ঠিক সংশোধন করে নিতাম। কিন্তু তা না করে এখানে অভিযোগ জানিয়েছেন। যাইহোক, ১৫ই মার্চ থেকে আজ ৪ মে পর্যন্ত প্রায় ৫০ দিন উইকিপিডিয়াতে পথ চলা এবং প্রায় ৪০০টি সম্পাদনা। কিছু ভুল হলেও প্রতিনিয়তই শিখে যাচ্ছি। - ধন্যবাদ,
- Oindrojalik Watch (আলাপ) ০৩:৪৯, ৫ মে ২০২৬ (ইউটিসি)
- আপনাকে যথেষ্ট সতর্ক করা হয়েছে। তবুও আপনি উল্টো আমাকে গালিগালাজ করেছেন। আলাপ মুছে দিয়েছেন। রিসেন্ট আলোচনায় আপনাকে এক্টিভিজম নিয়ে প্রশ্ন করলে আপনি "নিষিদ্ধ সংগঠনকে ডিফেন্ড করবেন না" লিখে আবার সেই মন্তব্যও মুছে দিয়েছেন। আপনাকে শতবার সতর্ক করেও আপনার আচরণ পাল্টায়নি। Blackpigeon1 (আলাপ) ০৪:৫৩, ৫ মে ২০২৬ (ইউটিসি)
- আপনি শুধু প্রথম এক জায়গাতেই আমার সাথে আলোচনা করেছেন। আর তখন সেই বিষয়গুলোর মোটামুটি সমাধান হয়েছিল। এর পরে আর কোথাও 'ভুলগুলো' কোথায় - সেই বিষয়ে কিন্তু আমার আলাপ পাতায় 'সতর্ক' হিসেবে পাঠাননি। অর্থাৎ, এরপরে আর সতর্ক-ই করেননি।
- কিন্তু আপনার 'গালিগালাজ' এর অভিযোগটি ভিত্তিহীন। আপনি আমাকে সর্বপ্রথম অযাচিত ব্যাক্তিগত আক্রমণ করেছিলেন যেটা এখনো সেখানে আছে। যেহেতু বিষয়টি ব্যাক্তিগত হিসেবে সমাধান করতে চাচ্ছেন, তাহলে আমার আলাপ পাতায় এসে কথা বলুন। এই জায়গায় অভিযোগ করার তবে তো কোনো ভিত্তি থাকেনা।
- সেইজন্য সমঝোতায় আসুন। সমস্যা সৃষ্টি করা থেকে বিরত থেকে আমরা গঠনমূলক আলোচনায় আসি।
- Oindrojalik Watch (আলাপ) ০৬:০৩, ৫ মে ২০২৬ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান একটি সাহায্য চাই। Oindrojalik Watch এর সর্বশেষ মন্তব্যটি দেখুন। তিনি বলছেন উইকিপিডিয়ায় নাকি নীতিমালা আছে যে কোনো ঘটনা আদালতে প্রমাণিত হতে হয় যাচাইযোগ্যতা নিশ্চিতে। একটি হামলার ঘটনাকে বিবিসির সূত্র দিয়ে হামলা লেখা হয়েছিল। সেখানে তিনি 'বলা হয়' 'সরকার দাবি করেছে' ইত্যাদি Weasel words ব্যবহার করেছেন ও এটাকে জায়েজ করছেন এই যুক্তিতে। আমি এখনো এই ধরনের কোনো নীতির কথা শুনিনি যে এমন ঘটনার যাচাইযোগ্যতা নিশ্চিত করতে আদালতের রায় লাগে। Blackpigeon1 (আলাপ) ০৯:৫৩, ১৭ মে ২০২৬ (ইউটিসি)
- Blackpigeon1, আপনি মন্তব্যে 'প্রমাণিত' শব্দটি ব্যবহার করেছেন, মানে ইত্তেফাকের একটি সংবাদকে প্রমাণিত বলেছেন! তার সাপেক্ষেই রায়ের কথা বললাম। আপনি সাধারনত প্রত্তোতর সম্পূর্ণ না পড়েই মন্তব্য করেন. শুনবেন কীভাবে যদি এ বিষয়ে না জেনে থাকেন। আচ্ছা, ধরেই নেওয়া হলো যে সূত্রে থাকলেই সেটাকে হুবহু সেভাবে লিখতে হবে, তবে উকিপিডিয়াতে নিরপেক্ষতার কোনো বালাই-ই থাকবেনা। আদালত যখন রায় দেয়, তখনি সেটা প্রমাণিত হয়। সংবাদ মানেই কী সেটা প্রমাণ? তাহলে সংবাদ দিয়েই আদালত কে প্রভাবিত করা যেত। আর এবার আপনি আবার অযাচিত ব্যক্তিগত আক্রমণ শুরু করেছেন।
- - Oindrojalik Watch 🕯⛥☽ ১০:২৬, ১৭ মে ২০২৬ (ইউটিসি)
- আপনাকে যথেষ্ট সতর্ক করা হয়েছে। তবুও আপনি উল্টো আমাকে গালিগালাজ করেছেন। আলাপ মুছে দিয়েছেন। রিসেন্ট আলোচনায় আপনাকে এক্টিভিজম নিয়ে প্রশ্ন করলে আপনি "নিষিদ্ধ সংগঠনকে ডিফেন্ড করবেন না" লিখে আবার সেই মন্তব্যও মুছে দিয়েছেন। আপনাকে শতবার সতর্ক করেও আপনার আচরণ পাল্টায়নি। Blackpigeon1 (আলাপ) ০৪:৫৩, ৫ মে ২০২৬ (ইউটিসি)
- @Blackpigeon1, দয়া করে আপনার অভিযোগগুলির স্বপক্ষে নিচে পয়েন্ট আকারে সম্পাদনা পার্থক্য প্রদান করুন। আফতাবুজ্জামান (আলাপ) ২১:১১, ৫ মে ২০২৬ (ইউটিসি)
- Special:Diff/8873096 ও Special:Diff/8878833; সন্ত্রাসী যোগ করা প্রসঙ্গে। যদিও সাদিক কায়েম-এ 'গুপ্ত' যোগ করায় তিনি বাধাদানের একটি আবেদন প্রশাসকদের আলোচনা সভায় করেছিলেন।
- Special:Diff/8875474, Special:Diff/8873696, Special:Diff/8878202; বিষয়শ্রেণী ও বহিসংযোগ অপসারণ।
- Special:Diff/8875729, Special:Diff/8899580 ও Special:Diff/8875596; একই বিষয়শ্রেণী ছাত্রলীগ হতে অপসারণ ও ছাত্রশিবিরে যোগ।
- Special:Diff/8886746; দলীয় মতাদর্শ ও অ্যাডভোকেসি।
- Special:Diff/8879131, Special:Diff/8881318; ব্যবহারকারীর বিরুদ্ধে আনিত অভিযোগের আলোচনা মুছে ফেলা।
- Special:Diff/8872108 সংযোগ তুলে দেওয়া ও পরিচয় পরিবর্তন।
- Special:Diff/8920644 "গোসল কর শাহবাগী"-র সাথে সংযোগ দেয়া ও নেতাকর্মীর নামের পাশে শাহবাগী বোল্ড করা।
- Special:Diff/8879791 তার বিরুদ্ধে অভিযোগের আলোচনায় আমাকে গালিগালাজ ও ব্যঙ্গ করা।
- এছাড়াও দক্ষিণচর কালীবাড়ী মসজিদ থেকে এলজিবিটির দুটি বিষয়শ্রেণী অপসারণ করেছেন।
- এখানে আলোচনায় ব্যবহারকারী আলোচনা মুছে ফেলছিলেন প্রশাসকদের চোখে পড়ার ভয়ে। তিনি আমাকে স্যোশাল মিডিয়ায় আসতে বলেন। এরপর প্রস্তাবনা প্রত্যাহার করে নেন। সতর্ক করার পর তিনি আগেই একবার এখানে ভ্যান্ডালিজম না করার আশ্বাস দিয়েছেন। তখনও তিনি নিজেকে নতুন ব্যবহারকারী দাবি করতেন, অথচ WP:BITE মতো বিষয়গুলো জানতেন। ঐ আলোচনা ক্লোজ করার সময় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। Blackpigeon1 (আলাপ) ০৩:০৫, ৬ মে ২০২৬ (ইউটিসি)
- Special:Diff/8875448 ও Special:Diff/8875449 গুপ্তগাতক বিষয়শ্রেণী অপসারণ।
- Special:Diff/8875414 আদর্শভিত্তিক নাম পরিবর্তন ও মূল নিবন্ধের সংযোগ তুলে দেওয়া।
- Special:Diff/8888082 'চরমপন্থী' তুলে 'মুসলিম' যোগ করে অপরাধের গুরুত্ব কমানো।
- Blackpigeon1 (আলাপ) ০৩:২৩, ৬ মে ২০২৬ (ইউটিসি)
- বিভিন্ন নিবন্ধে (শাহবাগী ও সাদিক কায়েম পাতায় তিনি ছাত্রশিবির সংশ্লিষ্ট একদম প্রাথমিক তথ্য যোগ করছেন। যেমন অমুক বর্তমানে অমুক পদে। যেহেতু তিনি পূর্বে উল্লেখিত এডিটে ছাত্রশিবিরের দলীয় মতাদর্শ তুলে ধরেছেন, সেহেতু এগুলো এডভোকেসির জন্য বিবেচিত হতে পারে। Blackpigeon1 (আলাপ) ০৩:৩০, ৬ মে ২০২৬ (ইউটিসি)
- Special:Diff/8886837; জয় বাংলা, বঙ্গ ও বঙ্গমাতার সংযোগ তুলে দেওয়া।
- Blackpigeon1 (আলাপ) ০৩:৪০, ৬ মে ২০২৬ (ইউটিসি)
- ইংরেজি উইকিপিডিয়াতেও একই নিবন্ধগুলোতে ভ্যান্ডালিজম করেছেন। Blackpigeon1 (আলাপ) ০৩:৫৩, ৬ মে ২০২৬ (ইউটিসি)
- Special:Diff/8922185; সরাসরি দলীয় মতাদর্শ তুলে ধরা।
- Special:Diff/8918299; সূত্রসমর্থিত তথ্য পরিবর্তন।
- Special:Diff/8872057; মুহাম্মদ কামারুজ্জামানের ক্ষেত্রে 'দন্ডপ্রাপ্ত' তুলে দেয়া।
- Special:Diff/8871058; উল্লেখযোগ্য ছাত্রসংগঠনের নাম অপসারণ।
- Special:Diff/8872060; আওয়ামী লীগের রাজনীতিবিদের পরিচয় পরিবর্তন।
- Special:Diff/8916782; কারণ উল্লেখ ছাড়া ক্রম পরিবর্তন। সম্ভাব্য অ্যাডভোকেসি।
- Blackpigeon1 (আলাপ) ১৯:০৭, ৬ মে ২০২৬ (ইউটিসি)
- জনাব উইকিউক্তিতে ভ্যান্ডালিজম কোথায় দেখলেন? সেখানে উল্টো ওসমান হাদী ভাইয়ের উক্তিগুলো সংশোধন করে ভালো চিত্র যুক্ত করেছি। এটা আরেকটা প্রমাণ যে আপনি নিষিদ্ধ সংগঠনের তাবেদারী করার জন্য আপনার বিরুধীদের নিবন্ধগুলোতে হওয়া গঠনমূলক সম্পাদনার বিরুধীতা করছেন। আপনার সেই একটা কথিত ভ্যান্ডালিজমের বদলে উইকিউক্তিতে পাল্টা আমার ৬০০ এর অধিক ইতিবাচক সম্পাদনা রয়েছে। এ থেকেই পুনরায় প্রমাণিত যে আপনার অধিকাংশ আপত্তিই সেই রাজনৈতিক কারণ এবং পুরনো মিমাংসীত ইস্যু, গঠনমূলক সম্পাদনা টেনে এনে বাংলাদেশের সেই নিষিদ্ধ গণহত্যাকারী সংগঠনের পক্ষে তাবেদারী করা!! Oindrojalik Watch (আলাপ) ২৩:৪৫, ৬ মে ২০২৬ (ইউটিসি)
- উইকিউক্তিতে ভ্যান্ডালিজম
- ইংরেজি উইকিপিডিয়ায় ভ্যান্ডালিজম
- মতিউর রহমান নিজামীর আলবদরের নেতৃত্ব অপসারণ
- WP:ELNO-এর অজুহাত দেখিয়ে ওয়েবসাইট অপসারণ, যদিও গাইডলাইনে এমন কিছু নেই
- ছাত্রশিবিরের সাথে ছাত্রসংঘের সম্পৃক্ততা কে 'দাবিকৃত' বানিয়েছেন স্পষ্টত সরাসরি দলীয় অ্যাডভোকেসি।
- উপাধি অপসারণ, সরাসরি অপরাধ না হলেও তার অ্যাডভোকেসির প্রমাণ
- বারবার সূক্ষ্মভাবে সংযোগ তুলে দেওয়া এবং এখানে আবার অজুহাত দিয়ে ওয়েবসাইট ও সংযোগ তুলে দেয়া
- Blackpigeon1 (আলাপ) ১৯:৫৫, ৬ মে ২০২৬ (ইউটিসি)
- বার বার মিমাংসীত বিষয়ে দোষারোপ করে ব্যক্তিগত আক্রমণের জন্য আমি @Blackpigeon1 নামক ব্যবহারকারীর বিপক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে রাখলাম। যিনি উল্টো বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত গণহত্যাকারী সংগঠনের পক্ষে সম্পাদনা চালিয়ে সম্প্রতী গঠনমূলক কাজে বাধা দিয়ে, বিরক্ত করে ব্যক্তিগত আক্রমণ করে যাচ্ছেন। / অথবা আমার আগের প্রতি-উত্তর অনুযায়ী সময়-ও-সুযোগ নিয়ে ইতিবাচক গঠনমূলক আলোচনায় আসা হোক। Oindrojalik Watch (আলাপ) ২৩:৩৪, ৬ মে ২০২৬ (ইউটিসি)
- বাংলা উইকিউক্তিতে ভ্যান্ডালিজম
- ধর্ষণের অভিযোগে রাজনৈতিক দলের নাম অপসারণ
- শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক অবদান সরিয়ে দেওয়া ত্রুটিপূর্ণ ক্লিনআপ হিসেবে বিবেচিত হলেও সম্ভাব্য এক্টিভিজম।
- Blackpigeon1 (আলাপ) ০৪:১১, ৮ মে ২০২৬ (ইউটিসি)
- জনাব, উইকিউক্তিতে ৬৫০ টি সম্পাদনা করলে ভুল হতে পারে ১-২ টি। কিন্তু তখন ভুল না ধরিয়ে এখন এখানে কেন?
তো ১-২ টি ভুলের বিপরীতে যদি আরো ৬০০ টি ইতিবাচক সম্পাদনা থাকে, তবে তাকে কী বলা যায়?
আর আপনার ৩য় কথিত অভিযোগ কোনো ভ্যান্ডালিজম নয়, বরং আমরা মুজিবের নিবন্ধে ভ্যান্ডালিজম প্রতিরোধ করেছি, যেহেতু একজন ব্যবহারকারী বার বার অনিরপেক্ষভাবে তথ্য উপস্থাপন করে (এবং একই সাথে বড় ভূমিকা) এবং আগের বেশ কিছু সম্পাদনা সরিয়ে বার বার ভ্যন্ডালিজম করছিলেন। ভাল করে দেখুন।{'এটি আরো একবার প্রমাণিত হলো যে আপনার পছন্দনীয় অথবা বিরুধী দল এবং ব্যক্তির নিবন্ধে ভ্যান্ডালিজম প্রতিরোধ এবং ইতিবাচক সম্পাদনা করাই মূলত আপনার সমস্যা। যেমনটাঃ গতকাল আপনি ওসমান হাদি ভাইয়ের নিবন্ধে করা ইতিবাচক সম্পাদনা সহ্য করতে পারেননি। আবার মুজিবের পেইজে করা ভ্যান্ডালিজম প্রতিরোধ যেখানে অনিরপেক্ষ গুণগান সমৃদ্ধ নিতীমালা বহির্ভূত বার বার ভ্যান্ডালিজম মূলক সম্পাদনা বাতিল করে দেওয়ায় এতেও আপনার অভিযোগ এসেছে!!'}
Oindrojalik Watch (আলাপ) ০৪:২৬, ৮ মে ২০২৬ (ইউটিসি)
- জনাব, উইকিউক্তিতে ৬৫০ টি সম্পাদনা করলে ভুল হতে পারে ১-২ টি। কিন্তু তখন ভুল না ধরিয়ে এখন এখানে কেন?
- প্রশাসকদের আলোচনাভায় অভিযোগের ১০ দিনের বেশি সময় পরও ব্যবহারকারীর Advocacy এবং POV Pushing এর স্বভাব বদলায়নি। মূলত রাজনৈতিক পাতায় এডিট করলেও কিছুদিন রকমারি পাতায় বিক্ষিপ্তভাবে টেমপ্লেট দেয়া ও মাইনর এডিট করার পর এখন ফাঁকে
- ফাঁকে এক্টিভিজম করছেন।
- Special:Diff/8939783 হেফাজতে ইসলামী ও ইসলামপন্থী গোষ্ঠীর দাবিকে 'জনসাধারণের দাবি'তে রূপান্তর। তিনটি সূত্রের কোনোটিতে শাহবাগের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন ছাড়া আর কোনো 'জনসাধারণের' উল্লেখ নেই।
- Special:Diff/8939786 হামলা-লুটপাটের ঘটনাকে 'বলা হয় হামলা করা হয়েছে'-তে রূপান্তর। অথচ বিবিসির সূত্রে হামলা ও লুটপাটের উল্লেখ রয়েছে। এরপর হামলাকে সরকারের দাবিতে পাল্টে দিয়েছেন। উৎসে (আর্কাইভ) উল্লেখ আছে, নির্বাচন বর্জন করার হুমকি উপেক্ষা করে ভোট দিতে যাওয়া এবং যাদের বিরুদ্ধে আওয়ামী লীগকে ভোট দেওয়ার অভিযোগ তোলা হয়েছিল তাদের বাড়িতে হামলা হয়েছে। বিবিসির সূত্রেও হুমকির উল্লেখ আছে।
- এছাড়া দুটি পাতাতেই NPOV টেমপ্লেট লাগিয়েছেন। তাকে একাধিকবার জিজ্ঞেস করেও (এখানে) টেমপ্লেট লাগানোর সুনির্দিষ্ট কারণ জানতে পারিনি। Blackpigeon1 (আলাপ) ০৩:৪১, ১৭ মে ২০২৬ (ইউটিসি)
- @Blackpigeon1, 'বলা হয়, হামলা করা হয়েছে' - এভাবে না দিল শৈলী এক পাক্ষিক অনিরপেক্ষ হয়ে যায়। আর এরকম এক-পাক্ষিক শৈলী সংশ্লিষ্ট দুটি নিবন্ধেই রয়েছে। সেইজন্য বলেছি - নিবন্ধটি ভালো করে পড়ে দেখুন। যেহেতু মানুষ-ই নবধ দুটি বানিয়েছেন - এক্ষেত্রে ভুল থাকাটাই স্বাভাবিক। উইকিপিডিয়াতে আমরা অভিযোগ করতে আসিনি, বরং তথ্যকে নিরপেক্ষরূপে উপস্থাপন করতে। আপনি উইকিপিডিয়ার নিরপেক্ষতার শৈলীর নীতিটা একটু পড়বেন। আপনি উইকিপিডিয়াতে আছেন ৮ মাস ধরে; অন্তত আপনার তো এটি জানা থাকবার কথা। কিন্তু আপনি আবার ইতিবাচক সম্পাদনা নিয়েই আপত্তি জানাচ্ছেন, বিষয়টি আসলেই ভালো নয় - এটি বরং অসহযোগীতামূলক।
- - Oindrojalik Watch 🕯⛥☽ ০৩:৫২, ১৭ মে ২০২৬ (ইউটিসি)
- প্রমাণিত ঘটনাকে 'বলা হয়' বলে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে আসলে কী? তাও নির্দিষ্ট দলের পক্ষে? একটা নির্দিষ্ট দলের পক্ষে ফ্যাক্টকে অভিযোগে রূপান্তরের উদ্দেশ্য কী? আপনি কি স্বীকার করছেন এগুলো আপনি ইচ্ছাকৃতভাবেই করেছেন? Blackpigeon1 (আলাপ) ০৪:৪৭, ১৭ মে ২০২৬ (ইউটিসি)
- Blackpigeon1, 'প্রমাণিত' হয় কী করে? নীতিমালা অনুযায়ী ঠিক যখন কোনো বিষয় আদালত দ্বারা প্রমাণিত হয়, ঠিক তখনই তাকে সত্য হিসেবে ধরে নিয়ে উইকিপিডিয়াতে উপস্থাপন করা যায়। কিন্তু ইত্তেফাকের সংবাদটি দেখুন - এটি কোনো আদালতের রায় নয়। একটি সাধারণ সংবাদ, যাকে নিরপেক্ষ শৈলী দিয়েই উপস্থাপন করতে হবে।
- কেউ হয়তো সনাতনী হতে পারেন বা সফ্ট কর্নার থাকতে পারে - তবে আমরা দল-আদর্শ নির্বিশেষে সংখ্যালঘু ভাইদের প্রতি সকল হামলার নিন্দা জানায়, সেটা ভারত কিংবা বাংলাদেশেই হোক। আমরা পাশে রয়েছি। এবং উইকিপিডিয়াতে নিরপেক্ষতার সাথে আমরা তা উপস্থাপন করতে প্রস্তুত আছি। - Oindrojalik Watch 🕯⛥☽ ০৫:১৮, ১৭ মে ২০২৬ (ইউটিসি)
- প্রমাণিত ঘটনাকে 'বলা হয়' বলে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে আসলে কী? তাও নির্দিষ্ট দলের পক্ষে? একটা নির্দিষ্ট দলের পক্ষে ফ্যাক্টকে অভিযোগে রূপান্তরের উদ্দেশ্য কী? আপনি কি স্বীকার করছেন এগুলো আপনি ইচ্ছাকৃতভাবেই করেছেন? Blackpigeon1 (আলাপ) ০৪:৪৭, ১৭ মে ২০২৬ (ইউটিসি)
- @প্রশাসক @Blackpigeon1 সাহেবের উপস্থাপিত বিষয়টি একদম সত্যি এবং সিরিয়াসলি নেয়ার অনুরোধ করছি। এই সেম বিষয়ে @Oindrojalik Watch এর টাইমলাইনেও সতর্ক করে আসছি, কিন্তু উনার আচরন খুবই উগ্র। কিরন 🇧🇩 কিছু বলবেন? ০৩:১১, ২২ মে ২০২৬ (ইউটিসি)
- @Kironshikder ভাই,
- @Blackpigeon1 যেসব বিষয় তুলে ধরেছেন, সেস্তার অনেক ২ মাস আগের মীমাংসিত বিষয়; প্রথম যারা উইকিতে আসেন এমন ভুল হয়-ই।
- তবে কিরণ ভাই, আপনার সাথে কখনো খারাফ আচরণ করেছি?! নীতি জানার পর এমন কোথাও হয়নি। বরং আমাদের আলোচনা ছিল এখানে,
- যে-জায়গায় আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন। তবু আপনাকে উল্টো শ্রদ্ধা করেছি। আমরা সেখানেই সমাধান করি। - Wizard Watch 🕯⛥☽ ০৫:০১, ২২ মে ২০২৬ (ইউটিসি)
- মীমাংসিত বিষয় মানে হইলো আপনি নিয়ম সম্পর্কে অবগত হয়েছেন, কিন্তু আপনার কর্মকাণ্ড কিন্তু এখনো একই এবং আপনার তথ্য যোগ/বিয়োগ এখনো সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাত মূলক। আপনি গতকাল স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত (দেশের সর্বোচ্চ বেসামরিক পুরষ্কার) একজনের নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ দিয়েছেন এবং অপসারিত হয়েছে। এছাড়াও ক্রমাগত জামায়াতের পক্ষে সাফাই গাচ্ছেন, অথচ উইকিপিডিয়ায় সোশ্যাল মিডিয়ার মতো নিজের মনমতো তথ্য আপডেট করার সুযোগ নাই। আপনার প্রতিনিয়ত অপতথ্য ও অপ্রয়োজনীয় তথ্য যোগ উইকিপিডিয়া ব্যবহারকারীরা বিভ্রান্ত হয়। কিরন 🇧🇩 কিছু বলবেন? ০৬:৫৯, ২২ মে ২০২৬ (ইউটিসি)
- তথ্যসূত্র ও নীতির সাপেক্ষে আলোচনা-সমালোচনা যুক্ত করা 'সাফাই' গাওয়া হয়না। তাহলে সেই সাপেক্ষে আপনাকেও বলতে পারি যে আপনি 'আওয়ামীলীগের' পক্ষে সাফাই গাইছেন - কিন্তু তা বলবনা। সেইজন্য আলোচনা পাতায় সমাধান করুন। দয়া করে এই জায়গায় আর মেসেজ দিয়ে জায়গাটি নষ্ট করবেন না। - Wizard Watch 🕯⛥☽ ০৮:৪৩, ২২ মে ২০২৬ (ইউটিসি)
- আর সাম্প্রতীক সম্পাদনা দেখতে পারেন। - Wizard Watch 🕯⛥☽ ০৮:৪৪, ২২ মে ২০২৬ (ইউটিসি)
- সাম্প্রতিক এই যে সমালোচনামূলক তথ্য ছাত্রদলের পাতায় আপনি যুক্ত করেছেন, সেম অপবাদতো (ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা) সাদিক কায়েম এর ক্ষেত্রেও, আপনি বেশ কয়েকবার সাদিক কায়েমের পাতা এডিট করেছেন, সেখানে তো নেগেটিভ এমন কিছু যুক্ত করতে দেখলাম না। কিরন 🇧🇩 কিছু বলবেন? ০৮:৫৬, ২২ মে ২০২৬ (ইউটিসি)
- অপবাদ!? সূত্র আছে দেখুন। আর আপনি ট্যাগ দিচ্ছেন কেন? যাইহোক, স্বাধীনতা রয়েছে যে কোন পাতায় কী ধরনের তথ্য যুক্ত করা হবে। আর হিস্ট্রি দেখবেন, সেই পাতায় ভালো জিনিস-ও যুক্ত করেছি। - Wizard Watch 🕯⛥☽ ০৯:০১, ২২ মে ২০২৬ (ইউটিসি)
- সাম্প্রতিক এই যে সমালোচনামূলক তথ্য ছাত্রদলের পাতায় আপনি যুক্ত করেছেন, সেম অপবাদতো (ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা) সাদিক কায়েম এর ক্ষেত্রেও, আপনি বেশ কয়েকবার সাদিক কায়েমের পাতা এডিট করেছেন, সেখানে তো নেগেটিভ এমন কিছু যুক্ত করতে দেখলাম না। কিরন 🇧🇩 কিছু বলবেন? ০৮:৫৬, ২২ মে ২০২৬ (ইউটিসি)
- মীমাংসিত বিষয় মানে হইলো আপনি নিয়ম সম্পর্কে অবগত হয়েছেন, কিন্তু আপনার কর্মকাণ্ড কিন্তু এখনো একই এবং আপনার তথ্য যোগ/বিয়োগ এখনো সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাত মূলক। আপনি গতকাল স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত (দেশের সর্বোচ্চ বেসামরিক পুরষ্কার) একজনের নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ দিয়েছেন এবং অপসারিত হয়েছে। এছাড়াও ক্রমাগত জামায়াতের পক্ষে সাফাই গাচ্ছেন, অথচ উইকিপিডিয়ায় সোশ্যাল মিডিয়ার মতো নিজের মনমতো তথ্য আপডেট করার সুযোগ নাই। আপনার প্রতিনিয়ত অপতথ্য ও অপ্রয়োজনীয় তথ্য যোগ উইকিপিডিয়া ব্যবহারকারীরা বিভ্রান্ত হয়। কিরন 🇧🇩 কিছু বলবেন? ০৬:৫৯, ২২ মে ২০২৬ (ইউটিসি)
- আমার ভুলগুলো অধিকাংশই হয়েছে শুরুর প্রথম দিকে, যেগুলো তিনি এক জায়গায় আলোকপাত করার পর সংশোধন-ও করেছি। এবং তা পরে আর না করার আশ্বাস দিয়েছি। আবার তিনি সাধারণ কিছু সম্পাদনা নিয়ে আমাকে বার বার বিরক্ত করে যাচ্ছেন এবং ব্যাক্তিগত আক্রমণের চেষ্টা করে যাচ্ছেন। যেমনঃ তিনি বলেছেন, "অমুক বর্তমানে অমুক পদে" - কিন্তু এটি সূত্রের সাথে যুক্ত করা একটি ইতিবাচক সম্পাদনা। এভাবে তিনি অনেক ইতিবাচক সম্পাদনা নিয়েও দোষারোপ করতে চেষ্টা করে যাচ্ছেন। সংশোধনের পরেও পুরোনো ইস্যু তিনি তুলে ধরছেন যেন আমি উইকিপিডিয়াতে আর কোনো সম্পাদনা করতে না পারি; যেটা একান্তই ব্যাক্তিগত আক্রোষে। কারন তিনি তার প্রায় সকল সম্পাদনাই বাংলাদেশে নিষিদ্ব ঘোষিত সংগঠন ছাত্রলীগের পক্ষে করেন। তো কিছু জায়গায় আমি ভুল সম্পাদনা করেও সংশোধন করে নিলেও তিনি বার বার একই বিষয় তুলে ধরছেন কারন এর পরে কিছু নিবন্ধে আমি সুত্রের সাথে সেই সংগঠনের নিরপেক্ষতার সাথে সমালোচনা যুক্ত করেছিলাম। সেই জন্য তিনি ব্যক্তিগত এবং রাজনৈতিক কারনে বাধা দিতে চাচ্ছেন। এছাড়া আমার সম্প্রতী কিছু সম্পাদনা দেখলে বুঝবেন যে আগে থেকে উন্নতি হয়েছে বলেই মনে করি। আর আগের সেই ভুল হওয়া নিবন্ধগুলোতে গঠন মূলক সম্পাদনা করেছি, যেটি সেই নিবন্ধের ইতিহাস দেখলেই বুঝা যাবে। আবার এর আগে তিনি শুধু এক জায়গায়-ই সতর্ক করেছেন। আমার আলাপ পাতায় কখনো সতর্ক করেননি।
সেইজন্য এটি নিয়ে বিস্তর গঠনমূলক আলোচনা হওয়া উচিত। এরজন্য সদয় সময় এবং সুযোগ চেয়ে নিচ্ছি। Oindrojalik Watch (আলাপ) ০৫:৪৪, ৬ মে ২০২৬ (ইউটিসি)
তদন্তের সুবিধার্থে এখান থেকে ব্যবহারকারীর কিছু কথোপকথন উদ্বৃত করছি। Blackpigeon1 (আলাপ) ০৪:৪৯, ১৯ মে ২০২৬ (ইউটিসি)
- আপনি কেন ২ মাস আগের মীমাংসিত বিষয়টিই বার বার টেনে আনছেন? আর এটা ঠিক সেই সময়ের যখন উইকিপিডিয়াতে নতুন এসেছি প্রায় ৭দিন হয়েছে। অথচ এটা কী শুধু একজনকে বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা নয়? যে মীমাংসিত বিষয়টি বার বার টেনে আনা ব্যাক্তিগত আক্রমণ এবং নীতিমালার লঙ্গন? যাইহোক, আলাপটি সম্পূর্ণ দিবেন কারণ আপনি একদম শুরুতে নিবন্ধ অপসারণের আলোচনায় অন্য বিষয় টেনে এনে যে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন সেটিও দেখাতে হবে। এখানেই সম্পূর্ণ আলাপচারিতাটি রয়েছে চাইলে সবাই দেখতে পারে। - Oindrojalik Watch 🕯⛥☽ ০৫:০৫, ১৯ মে ২০২৬ (ইউটিসি)
- মীমাংসা কে করেছে? মীমাংসা করলে তো আপনি আমার বিরুদ্ধে পলিটিক্যাল ট্যাগিং এর সাহস করতেন না। তাও আবার প্রশাসকদের নোটিসবোর্ডে। আপনি আমার বিরুদ্ধে বানোয়াট অভিযোগ দিতে পারলে আমি সেটার বিরোধিতা করবো না কেন? এতে যদি আপনার পুরাতন কর্ম ফাঁস হয়ে যায় এতে কার ক্ষতি? আপনি নিজেই স্বীকার করছেন উইকিপিডিয়ায় আসার পর এগুলো করেছেন এবং আজও এখানে এসব করছেন।
- স্পষ্টত সবাই দেখতে পাচ্ছে আপনি উইকিপিডিয়ায় প্রোপাগান্ডা পুশ করতে এসেছেন। অথচ আমিও কখনো আপনাকে পলিটিক্যাল ট্যাগিং করিনি। আপনার সম্পাদনা পার্থক্যগুলোই বলছে আপনি প্রোপাগান্ডা প্রচার করতে এসেছেন।
- নিজেকে বাঁচাতে নতুন নতুন নীতিমালার বানাচ্ছেন। নিজেকে বাঁচাতে কত অজুহাত (মাইনাস নীতি) যে দেখাচ্ছেন। সোজা বিষয় হচ্ছে আপনি প্রোপাগান্ডা পুশ করবেন আর তা চেয়ে চেয়ে দেখি আরকি। এটা কাজও করছে, আমি ছাড়া তো কেউ আপনাকে ঐভাবে নজরে রাখছে না। আপনি আমার বিরুদ্ধে ছাত্রলীগের আর্টিকেলে গুণগান যোগ করার অভিযোগ যে করছেন আপনি কি দেখেছেন যে আপনার এডিট রোলব্যাক করা ছাড়া আমি ঐখানে আর কিছু করিনি? আর আমি নাকি সাদ্দাম হোসেনের পাতায় গুনগান যুক্ত করেছি। বাস্তবে ঐ নিবন্ধসহ আপনার বলা অন্য কিছু নিবন্ধে কোনো এডিটই করিনি। এসব মিথ্যা অভিযোগ দিয়েছেন কেন? আর আপনি সাদিক কায়েমের নিবন্ধে কখন কোথায় বিয়ে হবে এটাও যোগ করেছেন। শোবিজ তারকা বাদে আর কার কার নিবন্ধে ভক্তরা (বলুন এক্টিভিস্টরা) এমনটা করে আমার জানা নেই। আপনিই উদাহরণ। আমি সম্পাদনা পার্থক্যের তালিকা দিয়ে তারপরেই আপনার বিরুদ্ধে অভিযোগ করেছি। আর আপনি তো কূলকিনারা করতে না পেড়ে বানোয়াট অভিযোগ দিচ্ছেন আলোচনা দীর্ঘায়িত করতে।
- শুরু থেকেই দেখছি নানা ছুঁতোয় আলোচনা লম্বা করছেন আর কেবল আমাকেই সমঝোতা করতে ডাকছেন। ছুঁতো বলছি কারণ আপনি পুশিং (আলবদরের নেতৃত্ব, দণ্ডপ্রাপ্ত তুলে দেয়া) ইত্যাদি বাদ দিয়ে কিছু অজুহাত নিয়ে আলোচনা দীর্ঘায়িত করছেন। তার মানে এগুলোর বিষয়ে আপনার কোনো উত্তর নেই বা এগুলো আপনি ইচ্ছাকৃতভাবে করেছেন বা সামনেও করে যাচ্ছেন ও করবেন।
- আপনাকে পরামর্শ দিব আপনি আমাকে ইনিয়ে বিনিয়ে সমঝোতা করতে না ডেকে আপনাকে কেন শিষ্টাচার লঙ্ঘন, ভ্যান্ডালিজম, অ্যাডভোকেসি করার জন্য কেন বাধা দেওয়া উচিত নয় তা প্রশাসকদের উদ্দেশ্য বলুন। Blackpigeon1 (আলাপ) ০৩:২৮, ২০ মে ২০২৬ (ইউটিসি)
- 'আপনি নিজেই স্বীকার করছেন উইকিপিডিয়ায় আসার পর এগুলো করেছেন এবং আজও এখানে এসব করছেন' - কথাটি ভুল। প্রথম দিকে প্রায় সবার-ই ভুল হয় নিয়ম না জানা থাকার কারনে। আর আজও এসব আর করছিনা, প্রমাণ নেই আপনার কাছে। শুধু এই মাসে এখন অব্দি ৭০০ +- সম্পাদনা করেছি; যার অধিকাংশই টহল, নতুন নিবন্ধে সম্পাদনা এবং অল্প কিছু পুরোনো নিবন্ধে ভুল সংশোধন এবং ট্যাগ। আর মীমাংসিত এই কারণেই বলছি যে তখন একদম নতুন অবস্থায় শিষ্টাচার বা সম্প্পাদনা নীতি খুব অল্প জানা ছিল এবং সেই আলাপ এমন বিষয়ে ছিল যা ২ মাসের পুরোনো মীমাংসিত।
- - Oindrojalik Watch 🕯⛥☽ ০৫:৫৫, ২০ মে ২০২৬ (ইউটিসি)
@Oindrojalik Watch আপনি দায়সারা "আল-বিদা" জানিয়ে দিলেই আপনার ধ্বংসপ্রবণতার সমাধান হবে না। আমি এখনো আপনার রাজনৈতিক পরিচয় নিয়ে কোনো মন্তব্য আক্রমণ করিনি। শোকর করুন। আপনাকে "নিরপেক্ষতা" শেখানোও আমাদের দায়িত্ব নয়। এটি কেবল সম্প্রদায়কে সচেতন করার প্রক্রিয়া। ব্যক্তিগত আক্রমণ হিসেবে নেওয়ার প্রয়োজন নেই। আপনি নিজেকে নতুন ব্যবহারকারী দাবি করছেন। এটা আপনার অজুহাত নয় কি? আপনি এর আগে বা ভবিষ্যৎ-এ অন্য একাউন্ট থেকে একই ভ্যান্ডালিজম চালাননি বা চালাবেন না এটার নিশ্চয়তা কী? আপনি WP:BITE সম্পর্কে জানেন অথচ আপনি জেনেশুনে ভ্যান্ডালিজম চালাচ্ছেন না- এটা আমরা বিশ্বাস করি কেমনে?
- এছাড়াও আপনার আলোচনার মন্তব্যতে AI-এর অপব্যবহার স্পষ্ট। অন্তত এখানে মানবীয় আলাপ করুন। আপনি অথবা আপনার AI হয়তো এখনো বুঝতে পারেননি যে আপনি আসলে কী করছেন বা কী করা উচিত। আপনাকে ভ্যান্ডালিজমের তালিকা ধরিয়ে দেওয়ার পরও আপনার কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না কেন? Blackpigeon1 (আলাপ) ১৮:৫৭, ৬ এপ্রিল ২০২৬ (ইউটিসি)
- আপনি একটু থামবেন দয়া করে? দায়সারা উত্তর তো উল্টো আপনি দিচ্ছেন। আপনার কাছে কোনো প্রমাণ নেই এআই এর ব্যবহার হয়েছে। বরং আপনার রিপ্লাই গুলোতে শুরু থেকেই AI এর ছাপ পাচ্ছি। নিজে কীবোর্ডে টাইপ করে রিপ্লাই দিচ্ছি। আর কোনকালেও আমার অ্যাকাউন্ট ছিল না উইকিপিডিয়াতে। প্রমাণ তো নেই আপনার কাছে? আর আপনি একজন সাধারণ ইউজার, তবুও আপনার কাছে জবাবদিহি করেছি উপরে। তারপরেও আর কি উত্তর চান ব্রাদার??
এত বড় বড় প্যারাগ্রাফ লিখছেন। কি ভাবছেন? আমি কি বুঝতে পারিনি আপনি নিজেও মতাদর্শভিত্তিক এডিট চালান। নিষিদ্ধ লীগের পেজ কিভাবে পক্ষপাতমূলক এডিট করেছেন আমি দেখিনি? হাহাহা...। এমন আচরণ করছেন যেন উইকিপিডিয়ার বড় অ্যাডমিন। আর শুনেন এই জায়গাটা শুধুই এই আর্টিকেল ডিলিট হবে কিনা এই বিষয়ক কথা বলার জন্য। এখানে অন্য বিষয়ে আলোচনা করব না। আর আমি আপনার মতো কোনো এআই চালিত রোবটের সাথে কথা বলতে আগ্রহী নই। আমাদের আলাপ এভাবে চলতে থাকলে এখন সোশ্যাল মিডিয়ায় আসতে হবে। আপনার কোনো অ্যাকাউন্টের লিঙ্ক দিতে পারেন অন্যথায় আমি আপনাকে স্কিপ করে যাব।
- Oindrojalik Watch (আলাপ) ০৪:০৩, ৭ এপ্রিল ২০২৬ (ইউটিসি)
- হ্যালো Blackpigeon বা 'কালো-কবুতর'!
- 'গাং পার হইলে মাঝি কোন দুলাভাই' আর 'নিজের চরকায় তেল দাও' - বলতে বিখ্যাত দুটি বাংলা রূপক আছে!
- উইকিপিডিয়াতে ঢুকেছি ২৪ দিন হয়েছে এবং প্রায় ২০০ এডিটস। Blackpigeon এর এডিট সংখ্যা যদিও আমার থেকে কম তবু উইকিপিডিয়াতে আছে ৭ মাসের ও বেশি সময় ধরে! Blackpigeon এর হিস্ট্রি ঘেঁটে দেখলাম তিনি একদম শুরু থেকে বিতর্কিত কথিত মতাদর্শভিত্তিক এডিটিং করে আসছেন। এর মাঝে বাইরের কোনো টপিক এ এডিট নেই বললেই চলে। খুবই চালাকির সাথে বিভিন্ন আর্টিকেলে অপ্রয়োজনীয় অপ্রমাণিত বাক্য বা দাবি যুক্ত করছে। শুরু থেকেই বাংলাদেশের জনগণ ও সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, জুলাই গণহত্যার সাথে জড়িত পলাতক ও গুপ্তঘাতক সাদ্দাম হোসেনের পেজে একপাক্ষিক এডিট করে যাচ্ছে। ইসলামী ছাত্র শিবিরের সাথে ইসলামী ছাত্র সংঘের সংযোগের অপ্রমাণিত দাবি তুলে ধরেছে এবং অস্তিত্বহীন সংগঠন ছাত্র সংঘ এর নামে পেজ খুলেছে। যে ভ্যান্ডালিজম ইসলামী ছাত্রী সংস্থায়ও করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, কৃষক লীগ ইত্যাদি পেজে 'গুণগান' যুক্ত করছে যা স্পষ্টতই নিষিদ্ধ সংগঠনকে সমর্থন ও প্রচার করছে যা দেশের আইন ও বিধি বিধানের সুস্পষ্ট লঙ্ঘন। আশা করি বর্তমান বাংলাদেশ সরকার এই বিষয়ে অনেক সচেতন। সেইজন্যই বলেছি 'নিজের চরকায় তেল দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। হয়তো সে অন্য কোনো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারে কিন্তু আইপি অ্যাড্রেস কিন্তু একই থাকবে। সুতরাং নতুন অ্যাকাউন্ট খুলে এরূপ ভ্যান্ডালিজম করা গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠনের স্পষ্ট প্রচারণা।
- Oindrojalik Watch (আলাপ) ০৪:০৭, ৭ এপ্রিল ২০২৬ (ইউটিসি)
- @Oindrojalik Watch আপনাকে কেবল বোঝানোর স্বার্থেই বলছি। উইকিপিডিয়া ফেসবুক নয়। এখানে আপনি রাজনৈতিক স্ট্যান্ডবাজিই করুন আর অন্য ব্যবহারকারীকে অমুক দলের বলুন। এতে আসলে কারোরই কিছু যায় আসেনা। তবে আপনি যেভাবে আলোচনা মুছে ফেসবুকের মতো কমেন্ট ডিলিট করতে চেয়েছেন এটা এখানে হয় না। এখানে চাইলেই "Inbox-এ আসুন বুঝিয়ে দিচ্ছি" বা "সোশ্যাল মিডিয়ায় আসতে হবে" কাজ করে না। যা করবেন সবাই দেখতে পাচ্ছে। লোপাট করার সুযোগ নেই। এখানে ভ্যান্ডালিজম ধরার জন্য এডমিন হতে হয় না। কারণ এটা ফেসবুক না। লাইক-ফলোয়ার লাগে না আপনার কর্মকাণ্ডের উপর নজর রাখতে। "সাধারণ ইউজার"-ই আপনাকে ধরছে। আপনি কী করছেন এটা কেবল আমি দেখছি-এটা ভাববেন না। আপনি এআই দিয়ে কী করেছেন এটা আমি একা বুঝছি এমন না। "নিজের চরকায় তেল দাও" বললে তো আপনার উপর নজরদারি উঠে যাবে না। উইকিপিডিয়ায় "নিষিদ্ধ লীগের" বলতে কিছু নেই। এটা সেন্সরশিপ বোর্ড নয়। ফেসবুকের মতো স্ট্যান্ডবাজি না করে এটা আগে জানুন।
- "খুবই চালাকির সাথে বিভিন্ন আর্টিকেল এ অপ্রয়োজনীয় অপ্রমাণিত বাক্য বা দাবি যুক্ত করছে" বলতে আপনি আপনার সেই রাজনৈতিক স্ট্যান্ডবাজিকেই তুলে ধরছেন? আপনার কি মনে হয় আমি আপনার মতো ভ্যান্ডালিজম চালাই? আমার আলাপ পাতা দেখে আসুন কত বড় বড় শাস্তি আমি পেয়েছি!
- পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘ পাতাটি আমি তৈরি করে আমিই সম্পাদনা করে আসছি। অথচ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এ সংযোগটা আমি তৈরি করিনি! এটা বাকি সম্পাদকেরাই করেছেন। আমার আর করতে হয়নি। তারা না করলে আমি করে দিতাম। এটা আবার সুরক্ষিত পাতা। "নিরপেক্ষ" ভ্যান্ডালিজম তো আর চালানো যায় না!
- আপনার দাবি অনুযায়ী সাদ্দাম হোসেন (ছাত্রলীগ), বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, আওয়ামী লীগে আমি কী গুনগান বা ভ্যান্ডালিজম চালিয়েছে উপস্থাপন করুন। মজার বিষয় হচ্ছে আমি এখনো সাদ্দাম হোসেন (ছাত্রলীগ) ও আওয়ামী লীগে কোনো এডিটই করিনি।
- Blackpigeon1 (আলাপ) ০৬:৪৭, ৭ এপ্রিল ২০২৬ (ইউটিসি)
- আরেকটি AI উত্তর। মাশাআল্লাহ!
যাইহোক আমার অভিযোগগুলোর সত্যতা তো Blackpigeon বা কালো কবুতরের অ্যাকাউন্ট হিস্ট্রিতেই আছে।
(সে "উইকিপিডিয়া ফেসবুক নয়" বলে জ্ঞান দিচ্ছিল, কিন্তু মজার ব্যাপার হলো—তার নিজের রিপ্লাইগুলোই ছিল ফেসবুকের ঝগড়ার মতো লম্বা আর অপ্রাসঙ্গিক)
নিষিদ্ধ সন্ত্রাসী গণহত্যাকারী সংগঠনের পক্ষপাতিত্ব করে কেউ কোনোদিন পার পেয়েছে? আর কী?
'স্কিপ করে যাচ্ছি তোমায় হে কবুতর,
অন্ধত্বের বৈঠা ভেঙেছি জীবন-ভর!'
Oindrojalik Watch (আলাপ) ০৭:০৪, ৭ এপ্রিল ২০২৬ (ইউটিসি)মন্তব্য এই প্রস্তাবনার আলোচনায় প্রস্তাবককে আমি তার পূর্বে চালানো ভ্যান্ডালিজম ও তার প্রস্তাবনা সম্পর্কে বিস্তারিত প্রশ্ন করি। তিনি বিভিন্ন পাতায় ভ্যান্ডালিজম চালিয়েছেন এবং এগুলোকে তিনি নিরপেক্ষ হিসেবে দাবি করে আসছেন। এর মাঝেই তিনি আলোচনায় আমার মন্তব্যটি সম্পূর্ণ মুছে দেন। এবিষয়ে তার সাথে আমার তর্ক শুরু হয়। তিনি "নতুন ব্যবহারকারী" হিসেবে আমার কাছে ক্ষমা চান। তবে তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সম্পাদনাগুলো সম্পর্কে আমি আবার প্রশ্ন করি। আমি তাকে কোনো রাজনৈতিক পক্ষের অন্তর্ভুক্ত না করলেও একপর্যায়ে তিনি আমাকে,
- "বড় এ্যাডমিন"
- "মতাদর্শভিত্তিক এডিট চালান"
- "আমি আপনার মতো কোনো এআই চালিত রোবটের সাথে কথা বলতে আগ্রহী নই।"
- "এখন সোশ্যাল মিডিয়ায় আসতে হবে। আপনার কোনো অ্যাকাউন্টের লিঙ্ক দিতে পারেন অন্যথায় আমি আপনাকে স্কিপ করে যাব।"
- "হ্যালো Blackpigeon বা 'কালো-কবুতর'!"
- "Blackpigeon এর এডিট সংখ্যা যদিও আমার থেকে কম"
- "বিভিন্ন আর্টিকেলে অপ্রয়োজনীয় অপ্রমাণিত বাক্য বা দাবি যুক্ত করছে।"
- "বাংলাদেশের জনগণ ও সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, জুলাই গণহত্যার সাথে জড়িত পলাতক ও গুপ্তঘাতক সাদ্দাম হোসেনের পেজে একপাক্ষিক এডিট করে যাচ্ছে। ইসলামী ছাত্র শিবিরের সাথে ইসলামী ছাত্র সংঘের সংযোগের অপ্রমাণিত দাবি তুলে ধরেছে এবং অস্তিত্বহীন সংগঠন ছাত্র সংঘ এর নামে পেজ খুলেছে।"
- "নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, কৃষক লীগ ইত্যাদি পেজে 'গুণগান' যুক্ত করছে যা স্পষ্টতই নিষিদ্ধ সংগঠনকে সমর্থন ও প্রচার করছে যা দেশের আইন ও বিধি বিধানের সুস্পষ্ট লঙ্ঘন।"
- "নতুন অ্যাকাউন্ট খুলে এরূপ ভ্যান্ডালিজম করা গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠনের স্পষ্ট প্রচারণা।"
- "নিজের চরকায় তেল দাও"
- "Blackpigeon বা কালো কবুতরের অ্যাকাউন্ট "
- "নিষিদ্ধ সন্ত্রাসী গণহত্যাকারী সংগঠনের পক্ষপাতিত্ব করে কেউ কোনোদিন পার পেয়েছে? আর কী?
- 'স্কিপ করে যাচ্ছি তোমায় হে কবুতর,
- অন্ধত্বের বৈঠা ভেঙেছি জীবন-ভর!'"
- ইত্যাদি মন্তব্য করে আক্রমণ করতে থাকেন। তিনি কিছু পাতায় আমার ভ্যান্ডালিজম ও গুনগান যোগ করার অভিযোগ করেন। অথচ উল্লেখ করা কয়েকটি পাতায় আমি এখনো কোনো সম্পাদনাই করিনি ও আরও রয়েছে একটি সুরক্ষিত পাতা।
- তার বিভিন্ন পাতায় করা ভ্যান্ডালিজম ও এরূপ রাজনৈতিক ট্যাগিং ও নাম ধরে ব্যঙ্গ করার বিষয়টি পর্যালোচনার অনুরোধ জানাচ্ছি। Blackpigeon1 (আলাপ) ১২:০৮, ৭ এপ্রিল ২০২৬ (ইউটিসি)
@প্রশাসকগণ, দৃষ্টি আকর্ষণ করছি। এই আলোচনায় অভিযুক্ত ব্যবহারকারী প্রতিনিয়ত মাইনর এডিটের ফাঁকে সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তন আনছেন যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সংশ্লিষ্ট ক্রসউইকি ভ্যান্ডালিজম ও অ্যাডভোকেসিগুলো সরাসরি ঐ সংগঠনের বয়ান বা প্রোপাগান্ডাগুলোর উপস্থাপন। এগুলো এতটা সূক্ষ্ম যে ধরা আসলেই কঠিন ও সময়সাপেক্ষ এবং এসব টহলদারদেরও আড়ালে থাকছে। এসকল বিষয়ের সম্পাদনা পার্থক্য আমি উপরে উল্লেখ করেছি। ইংরেজি উইকিপিডিয়ার গুলো সেখানে রোলব্যাক করলেও তিনি বাংলা উইকিপিডিয়ায় অতটা বাধা পাচ্ছেন না সূক্ষ্ম এক্টিভিজমের উপর নজরদাড়ির অভাবে। ব্যবহারকারী আগে নিবন্ধ অপসারণ আলোচনায় ৭ বারের অধিক অভিযোগের আলোচনা মুছে দিয়েছিলেন। মূলত প্রশাসকদের অগোচর করতেই এই প্রচেষ্টা। তিনি এখন প্রশাসকদের আলোচনাসভায় আমার অভিযোগের বিপরীতে প্রতিবার সাফাই গাচ্ছেন। তার আত্মপক্ষ সমর্থনের বিষয়গুলো প্রশাসকদের দেখার অনুরোধ। এগুলোর দেখলে বুঝবেন তিনি যা করেছেন তিনি তা জানেন তবুও একটা ছুঁতো ধরে আলোচনা লম্বা করছেন। আমি অভিযোগ করছি তিনি মূলত আলোচনা দীর্ঘায়িত করার চেষ্টা করছেন, যেন বিষয়টি প্রশাসকদের আড়াল বা তদন্ত প্রক্রিয়া দীর্ঘায়িত করতে এসব করছেন। তিনি আমাকে এর আগে গালিগালাজ করে উইকিপিডিয়ার শিষ্টাচারের নীতি ভেঙেছেন। আমি সেই সম্পাদনা পার্থক্য উল্লেখ করেছি। তিনি এরপর আমার এখানে বিরুদ্ধে প্রচুর অভিযোগ করেছেন। অথচ কোনো প্রমাণ এখনো দেখাননি। এটি মূলত আলোচনা দীর্ঘায়িত করা চেষ্টা। তিনি উইকিপিডিয়ার মূল নীতিমালাগুলোকেও মনগড়া যুক্তিতে এখানে উপস্থাপন করছেন। তিনি নিজের অপব্যবহার ঢাকতে ও বাধা ঠেকাতে সম্পূর্ণরূপে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এসব করছেন। আমি প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমার অভিযোগ গুলো পর্যালোচনা করেন। Blackpigeon1 (আলাপ) ০৩:২৬, ১৮ মে ২০২৬ (ইউটিসি)
- জনাব @Blackpigeon1, ভাই আবেগ দিয়ে তো উইকিপিডিয়া চলেনা। এটা যুক্তি, নীতিমালা, পারস্পরিক শ্রদ্ধার দ্বারা চলে।আমাদের সকলের-ই অধিকার রয়েছে যেকোনো নিবন্ধে নীতি-মোতাবেক সম্পাদনা করা। যেমনঃ ধরুন আপনার মিথ্যে গালির অভিযোগ (যেটা ভিত্তিহীন!), সবকিছু এখনো ইতিহাসে আছে - সবাই দেখতে পারে যে কে আগে ব্যক্তিগত আক্রমণ শুরু করে, বা আলাপ পাতায় সতর্ক না করা -ইতিমধ্যে সবগুলোর উত্তর উপরে আছে। যাইহোক কেউ ভুল করলে থাকে ভুলটি ধরিয়ে দেওয়া এবং নিজেকে শুধরে নেওয়া। এবং অবশ্যই সেটা অপরকে সম্মান করে, না হয় উইকিপিডিয়ার পরিবেশ ঠিক থাকবেনা। দেখুন, কেউ যদি ইতিবাচক সম্পাদনা করে থাকেন, থাকে বাধা দেওয়ার অধিকার কারো নেই। অর্থাৎ আপত্তিতে কখনো কোনো কিছুর সমাধান হয়না। কিন্তু আপনি যেভাবে শুরু থেকেই বেশ কিছু ইতিবাচক সম্পাদনা নিয়ে আপত্তি জানাচ্ছেন তা নিরুৎসাহমূলক। বরং আপনার উচিত ছিল তিনি যেসব বিষয় শুধরে নিয়েছেন বা মীমাংসিত হয়েছে, তা আবার না টেনে এনে ঐক্যবদ্ধ ভাবে কাজ করা। অযাচিত ব্যক্তি-আক্রমণ, বিরক্ত, ইতিবাচক সম্পাদনা নিয়ে আপত্তি, ভুল না ধরিয়ে শুধু অভিযোগের কারণ খোজা যেন প্রতিপক্ষকে 'মাইনাস-নীতি' বাধা দেওয়ার জন্য উঠে-পড়ে লাগা - এইসব বাদ দেওয়া উচিত ছিল। কিন্তু সেটি যখন মাত্রাতিরিক্ত হয়ে সীমালংগন হয়, তখন পাল্টা 'অভিযোগ' করতে হয়। এইযে এভাবে এখানে সময় নষ্ট না করে, আমরা এই জায়গায় অভিযোগমূলক বাণী দায়ের না করে খুব-ই সুষ্ঠভাবে আমাদের আলাপ পাতায় কিংবা সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতায় করতে পারতাম। বেশ কয়েকবার এমনকি কয়েক জায়গায় সেটি প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সেটা স্কিপ করেছিলেন। অভিযোগের আওতায় সবাই - সেইজন্য এখনো আলোচনার প্রস্তাব দিই। আপনার পছন্দে বাংলাদেশে নিষিদ্ব ঘোষিত ছাত্রলীগ থাকতে পারে বা এর সংশ্লিষ্ট সমালোচনামূলক পাতাগুলোতে কেন সমালোচনা যুক্ত করলাম, সেটি নিয়ে আপনার আপত্তি থাকতে পারে - কিন্তু মনে রাখুন, নিয়ম মেনে তা যুক্ত করার অধিকার সবার-ই রয়েছে। শুধু রাজনৈতিক আবেগ দিয়ে আসলে কোনো সমাধান হতে পারেনা।
- ধন্যবাদ-
- - Oindrojalik Watch 🕯⛥☽ ০৪:১৮, ১৮ মে ২০২৬ (ইউটিসি)
মন্তব্য- আলোচনাটি এখন ব্যক্তিগত ব্যাখ্যার দিকে চলে গেছে। দয়া করে নির্দিষ্ট ডিফ ও নীতিমালাভিত্তিক পয়েন্টে সীমাবদ্ধ রাখুন, যাতে প্রশাসনিকভাবে নিরপেক্ষ মূল্যায়ন সম্ভব হয়। ― 𝐅𝐮𝐫𝐚𝐭 ✉ ০৭:৫৫, ২২ মে ২০২৬ (ইউটিসি)
- হুম, আলোচনা পাতার সমস্যা এখানে এসে হাজির করেছেন। বেশ কয়েকবার প্রস্তাব দিয়েছিলাম আলোচনা পাতায় সমাধান করার জন্য। - Wizard Watch 🕯⛥☽ ০৮:৪১, ২২ মে ২০২৬ (ইউটিসি)
- আমার মন্তব্যের উদ্দেশ্য অভিযোগের স্থান বা গ্রহণযোগ্যতা নিয়ে মন্তব্য করা নয়। আলোচনাটি যেন ব্যক্তিগত ব্যাখ্যার পরিবর্তে নির্দিষ্ট ডিফ ও নীতিমালাভিত্তিক পয়েন্টে সীমাবদ্ধ থাকে, সেটিই বোঝাতে চেয়েছি।
- আলোচনার বিভিন্ন অংশে ব্যক্তিগত মন্তব্য ও পারস্পরিক আক্রমণাত্মক ভাষাও দেখা যাচ্ছে, যা উইকিপিডিয়ার শিষ্টাচার ও আচরণবিষয়ক নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই আলোচনাটি নির্দিষ্ট সম্পাদনা ও নীতিমালার আলোকে সীমাবদ্ধ রাখাই উত্তম হবে। ― 𝐅𝐮𝐫𝐚𝐭 ✉ ০৮:৫৬, ২২ মে ২০২৬ (ইউটিসি)
- @ABDULLAH AL ARAF FURAT, যে আক্রমণাত্মক ভাষা দেখলেন, সেটা ব্লাকপিজিয়ন নামক ব্যবহারকারী ২ মাস আগের এক জায়গা থেকে এখানে এনেছেন; ভালো করে দেখুন। আর আত্ম পক্ষের জন্য উত্তর দেওয়া জরুরি ছিল; কারন তিনি পুরনো ও এমনকি ইতিবাচক সম্পাদনা নিয়েও আপত্তি করেছেন - Wizard Watch 🕯⛥☽ ০৮:৫৯, ২২ মে ২০২৬ (ইউটিসি)
- আমি কার মন্তব্য আগে বা পরে এসেছে, কিংবা কে প্রথম শুরু করেছে সেটি নিয়ে অবস্থান নিচ্ছি না। শুধু এটুকুই বোঝাতে চেয়েছি যে আলোচনার বিভিন্ন অংশে ব্যক্তিগত মন্তব্য ও আক্রমণাত্মক ভাষা এসেছে, যেমন কালো কবুতর, AI চালিত রোবট, সোশ্যাল মিডিয়ায় আসতে হবে, তাবেদারী, প্রোপাগান্ডা পুশ করতে এসেছেন, আপনার রাজনৈতিক পরিচয় ইত্যাদি মন্তব্য, যেগুলো আলোচনাকে নীতিমালাভিত্তিক দিক থেকে সরিয়ে দিচ্ছে। তাই নির্দিষ্ট ডিফ, নির্ভরযোগ্য উৎস ও সংশ্লিষ্ট নীতিমালার ভিত্তিতে আলোচনাটি সীমাবদ্ধ থাকলে বিষয়টি নিরপেক্ষভাবে মূল্যায়ন করা সহজ হবে। ― 𝐅𝐮𝐫𝐚𝐭 ✉ ০৯:১০, ২২ মে ২০২৬ (ইউটিসি)
- @ABDULLAH AL ARAF FURAT, হুম বুঝতে পেরেছি, আমিও আসলেই ওটাই বলছি যে এখানে যেসব নাম বাচক গুলো দেখছেন (এক্ষেত্রে ভুল বুঝতে পারেন) যেটা এখানে কখনো লিখিনি, উনার সাথে ২ মাস আগে একটি আলোচনায় লিখেছিলাম। সেখানে তিনি আমাকে তাচ্ছিল্যমূলক ব্যক্তিগত আক্রমণ করেছিলেন, তাই তখন নতুন উইকিপিডিয়ান হওয়াই নীতি সল্প জানার কারণে কিছু সম্বোধন করেছি, সেগুলোই তিনি এখানে কপি-পেস্ট করে দিয়েছেন। এই জায়গায় সম্পূর্ণ আলাপচারিতা আছে, দেখুন। - Wizard Watch 🕯⛥☽ ০৯:৪৫, ২২ মে ২০২৬ (ইউটিসি)
- আমি কার মন্তব্য আগে বা পরে এসেছে, কিংবা কে প্রথম শুরু করেছে সেটি নিয়ে অবস্থান নিচ্ছি না। শুধু এটুকুই বোঝাতে চেয়েছি যে আলোচনার বিভিন্ন অংশে ব্যক্তিগত মন্তব্য ও আক্রমণাত্মক ভাষা এসেছে, যেমন কালো কবুতর, AI চালিত রোবট, সোশ্যাল মিডিয়ায় আসতে হবে, তাবেদারী, প্রোপাগান্ডা পুশ করতে এসেছেন, আপনার রাজনৈতিক পরিচয় ইত্যাদি মন্তব্য, যেগুলো আলোচনাকে নীতিমালাভিত্তিক দিক থেকে সরিয়ে দিচ্ছে। তাই নির্দিষ্ট ডিফ, নির্ভরযোগ্য উৎস ও সংশ্লিষ্ট নীতিমালার ভিত্তিতে আলোচনাটি সীমাবদ্ধ থাকলে বিষয়টি নিরপেক্ষভাবে মূল্যায়ন করা সহজ হবে। ― 𝐅𝐮𝐫𝐚𝐭 ✉ ০৯:১০, ২২ মে ২০২৬ (ইউটিসি)
- @ABDULLAH AL ARAF FURAT, যে আক্রমণাত্মক ভাষা দেখলেন, সেটা ব্লাকপিজিয়ন নামক ব্যবহারকারী ২ মাস আগের এক জায়গা থেকে এখানে এনেছেন; ভালো করে দেখুন। আর আত্ম পক্ষের জন্য উত্তর দেওয়া জরুরি ছিল; কারন তিনি পুরনো ও এমনকি ইতিবাচক সম্পাদনা নিয়েও আপত্তি করেছেন - Wizard Watch 🕯⛥☽ ০৮:৫৯, ২২ মে ২০২৬ (ইউটিসি)
- হুম, আলোচনা পাতার সমস্যা এখানে এসে হাজির করেছেন। বেশ কয়েকবার প্রস্তাব দিয়েছিলাম আলোচনা পাতায় সমাধান করার জন্য। - Wizard Watch 🕯⛥☽ ০৮:৪১, ২২ মে ২০২৬ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ: BARISHAL RENT A CAR
[সম্পাদনা]Spam / spambot XReport --NDG (আলাপ) ১৮:৩৭, ২২ মে ২০২৬ (ইউটিসি)
করা হয়েছে -- Yahya (আলাপ | অবদান) ০৯:১৫, ৩০ মে ২০২৬ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ: ~2026-31525-70
[সম্পাদনা]Vandalism XReport --Icodense (আলাপ) ১২:৪৩, ২৭ মে ২০২৬ (ইউটিসি)
পুরাতন এএফডি
[সম্পাদনা]উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ দুই মাসের বেশি সময় ধরে ঝুলে আছে। এপ্রিল মাসের কিছু প্রস্তাবনাও ঝুলে আছে। আলোচনা না হওয়াগুলো প্রয়োজনে রিলিস্ট করা হোক। ✷ অর্ঘ্য বড়ুয়া (আলাপ) ০৮:৩৯, ৩০ মে ২০২৬ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ: Md Sumrat khan
[সম্পাদনা]Vandalism. Spam / spambot XReport --✷ অর্ঘ্য বড়ুয়া (আলাপ) ০৮:৫৮, ৩০ মে ২০২৬ (ইউটিসি)
করা হয়েছে -- Yahya (আলাপ | অবদান) ০৯:১২, ৩০ মে ২০২৬ (ইউটিসি)
বাধাদানের অনুরোধ: ~2026-32144-27
[সম্পাদনা]Vandalism XReport --বোরহান (আলাপ) ০৯:৩৮, ৩০ মে ২০২৬ (ইউটিসি)
ইতোমধ্যে সম্পন্ন -- Yahya (আলাপ | অবদান) ১৭:৩৩, ৩০ মে ২০২৬ (ইউটিসি)