বিষয়বস্তুতে চলুন

বঙ্গীয় সাহিত্য পরিষদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বঙ্গীয় সাহিত্য পরিষদ
Image
বঙ্গীয় সাহিত্য পরিষদ ভবনের সম্মুখ আলোকচিত্র
প্রতিষ্ঠিত২৩ জুলাই ১৮৯৩; ১৩২ বছর আগে (1893-07-23)
কেন্দ্রবিন্দুবাংলা ভাষাসাহিত্যের অধ্যয়ন ও বিকাশ
সভাপতিবারিদবরণ ঘোষ
প্রাক্তন নামবেঙ্গল একাডেমি অফ লিটারেচার
অবস্থান, ,
ঠিকানা২৪৩/১, আচার্য প্রফুল্লচন্দ্র রোড, কলকাতা-৭০০০০৬
ওয়েবসাইটbangiyasahityaparishat.com
Image
বঙ্গীয় সাহিত্য পরিষৎ-এর গৃহপ্রবেশ অনুষ্ঠানে সমবেত বিশিষ্ট জনেরা (৬ ডিসেম্বর ১৯০৮)

বঙ্গীয় সাহিত্য পরিষদ[] ঊনবিংশ শতাব্দীর শেষভাগে বাংলা সাহিত্যের উন্নতি এবং প্রসারের উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান স্থাপিত হয়। বাংলা ভাষার বিভিন্ন বিষয়ে গবেষণা, অন্যান্য ভাষায় রচিত গ্রন্থের অনুবাদ, দুর্লভ বাংলা রচনা সংরক্ষণ, গবেষণাগ্রন্থ প্রকাশ প্রভৃতি ক্ষেত্রে এই পরিষদ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। উনিশ-বিশ শতকের প্রায় সব বাঙালি মনীষীই যুক্ত ছিলেন এই প্রতিষ্ঠানের সঙ্গ।

প্রতিষ্ঠাকাল

[সম্পাদনা]

১৮৯৩ সালের ২৩ জুলাই (১৩০০ বঙ্গাব্দের ৮ শ্রাবণ)[] সিভিলিয়ান জন বীমস, এল. লিউটার্ডক্ষেত্রপাল চক্রবর্তী ১৮৯২ সালে ফ্রেঞ্চ আকাদেমির আদর্শে একটি সমিতি গঠনের প্রস্তাব করেন। তাঁদের উদ্যোগে ২/২ রাজা নবকৃষ্ণ স্ট্রিটে বিনয়কৃষ্ণ দেবের বাড়িতেবেঙ্গল একাডেমি অব লিটারেচার স্থাপিত হয়। [] উদ্দেশ্য ছিল বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতি ও প্রসার। এর প্রথম সভাপতি ছিলেন বিনয়কৃষ্ণ দেব। প্রথমদিকে একাডেমির সভার বিবরণ, মুখপত্র শুধু ইংরেজি ভাষায় প্রকাশিত হতো। পরে এই ব্যাপারে কোনো কোনো সদস্য আপত্তি প্রকাশ করলে উমেশচন্দ্র বটব্যালের প্রস্তাবানুসারে একাডেমির নাম পরিবর্তন করে বঙ্গীয় সাহিত্য পরিষদ করা হয় ১৩০১ বঙ্গাব্দের ১৭ বৈশাখ (২৯ এপ্রিল, ১৮৯৪)। এর যাত্রা শুরু হয় কলকাতার শোভাবাজারে বিনয়কৃষ্ণ দেবের বাসভবনে।[] প্রথম সভাপতি হন রমেশচন্দ্র দত্ত। এরপর বহু মনীষী এই পদ অলঙ্কৃত করেন। তারা হলেন - চন্দ্রনাথ বসু, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ ঠাকুর, হরপ্রসাদ শাস্ত্রী, রামেন্দ্রসুন্দর ত্রিবেদী উল্লেখযোগ্য। ১৮৯৪ সালের ১৭ জুনে অনুষ্ঠিত সভায় সহ-সভাপতি হন রবীন্দ্রনাথ ঠাকুর[] তিনি (সহকারী সভাপতি : বঙ্গাব্দ - ১৩০১-০৩, ১৩০৮,১৩১২-১৬,১৩২৪; বিশিষ্ট সদস্য ১৩১৬) প্রতিষ্ঠানটির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন।

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "বঙ্গীয় সাহিত্য পরিষদ - বাংলাপিডিয়া"। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৭
  2. 1 2 "গৌরবযাত্রা, কলকাতার কডচা"। ২২ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২৩
  3. "কলকাতার দিনপঞ্জি পুরশ্রী পত্রিকা, ( Calendar of Kolkata in Bengali)" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]